1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে ৮ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি ১১ মাসে বি‌টি‌ভির আয় ৮‌ কো‌টি টাকা, ব্যয় ২৫৪ কো‌টি জামিনের পর মুক্তিতে ‘এমপির ক্লিয়ারেন্স’ লাগার অভিযোগ, প্রশ্ন তুললেন ছাত্রলীগের সাবেক নেতা অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার আওয়ামী লীগের ৭৭ বছরের ইতিহাসে গণমানুষের রাজনীতির ধারাবাহিকতা তুলে ধরলেন এম এ কাশেম হেমায়েত উদ্দিন ও তাঁর স্ত্রীকে আটকের ঘটনায় নিন্দা, মুক্তির দাবি মতিউর রহমান শাহীনের গ্রেফতারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে আ. লীগ নেতার মৃত্যু গাইবান্ধায় প্রকাশ্যে শিবির নেতাকে গলা কেটে হত্যা ফরিদপুরে আটকের ৫ ঘণ্টা পর ছাত্রলীগ নেতার মৃত্যু হেমায়েত উদ্দিন ও তাঁর স্ত্রীকে আটকের ঘটনায় তীব্র প্রতিবাদ, মুক্তির দাবি অলিউর রহমানের

১১ মাসে বি‌টি‌ভির আয় ৮‌ কো‌টি টাকা, ব্যয় ২৫৪ কো‌টি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২০ জন দেখেছেন

চল‌তি অর্থবছরের জুলাই থেকে মে মাস পর্যন্ত, অর্থাৎ ১১ মাসে রাষ্ট্রয়াত্ব চ্যানেল বাংলাদেশ টে‌লি‌ভিশন (বি‌টি‌ভি) করসহ ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা আয় করেছে। এর মধ্যে বিজ্ঞাপন শাখার রাজস্ব আয় ৫ কোটি ৭ লাখ ৯ হাজার ৪১৭ টাকা। একই সময়ে প্রতিষ্ঠান‌টি ব্যয় করেছে ২৫৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকা।

সোমবার (২২ জুন) জাতীয় সংসদে নওগাঁ–৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এ তথ‌্য জা‌নি‌য়ে‌ছেন।

তথ্যমন্ত্রী এ সময় বিটিভির ২০২০–২১ অর্থবছর থেকে ২০২৪–২৫ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, ২০২০–২১ অর্থবছরে বিটিভির আয় ছিল ৩৪ কোটি ৫ লাখ ৯৯ হাজার টাক, ব্যয় ছিল ২৮০ কোটি ৮১ লাখ ৩৬ হাজার টাকা। ২০২১–২২ অর্থবছরে আয় ছিল ৪০ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকা, ব্যয় ছিল ২৮৫ কোটি ৪৭ লাখ ২৭ হাজার টাকা। ২০২২–২৩ অর্থবছরে আয় ছিল ৩০ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার টাকা, ব্যয় ছিল ৩৭০ কোটি ৬১ লাখ ৫১ হাজার টাকা। ২০২৩–২৪ অর্থবছরে আয় ছিল ৪৪ কোটি ২১ লাখ ২২ হাজার টাকা, ব্যয় ছিল ২৯৮ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা। ২০২৪–২৫ অর্থবছরে আয় ছিল ২৭ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা আর ব্যয় ছিল ৩০৭ কোটি ৯২ লাখ ২২ হাজার টাকা।

এছাড়া, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের এক লিখিত প্রশ্নের জবাবে জহির উদ্দিন স্বপন বলেন, দেশে সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৫৯টি টিভি চ্যানেল, এক হাজার ৪৩৬টি পত্রিকা ও ৪৭৪টি অনলাইন নিউজ পোর্টাল রয়েছে।

এ নিয়ে তিনি আরও বলেন, বর্তমানে দেশে রাষ্ট্রীয় মালিকানাধীন টিভি চ্যানেলের সংখ্যা চারটি ও অনাপত্তি পাওয়া বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা ৫৫টি। বর্তমানে রাষ্ট্রীয় মালিকানাধীন চারটিসহ ৩৯টি চ্যানেল সম্প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তথ্যমন্ত্রী জানান, সারাদেশে বর্তমানে প্রকাশিত দৈনিক পত্রিকার সংখ্যা এক হাজার ৪৩৬টি। এর মধ্যে ঢাকা থেকে প্রকাশিত ৫৯৩টি এবং অন্যান্য জেলা থেকে প্রকাশিত ৮৪৩টি। নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ৪৭৪টি। এর মধ্যে অনলাইন নিউজ পোর্টাল ক্যাটাগরিতে ২৮২টি, দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল ক্যাটাগরিতে ১৩১টি ও অনলাইন নিউজ পোর্টাল (আঞ্চলিক) ক্যাটাগরিতে ৬১টি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )