1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম
আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৮০তম জন্মদিন আজ বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি পাকিস্তান

ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে তিন জেলের মৃত্যু, শোক প্রকাশ মতিউর রহমান শাহীন ও আব্দুর রকিব মন্টুর

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১৮১ জন দেখেছেন

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় বজ্রপাতে তিন জেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার জুড়ী নদীতে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কামালপুর গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে সাব্বির মিয়া (৪০), জহির আলীর ছেলে হামিদ আলী (৪৫) এবং কাবিল মিয়া (৪৪)।

স্থানীয় সূত্র জানায়, সকাল থেকেই এলাকায় বৃষ্টি হচ্ছিল। দুপুর দেড়টার দিকে জুড়ী নদীতে মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে আশপাশের জেলেরা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন।

এদিকে এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল ও আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এবং বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু।

শোকবার্তায় তিনি বলেন, ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে তিন জেলের প্রাণহানির সংবাদ অত্যন্ত বেদনাদায়ক। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাআলা যেন তাঁদের ক্ষমা করেন এবং শোকসন্তপ্ত স্বজনদের এই শোক সইবার শক্তি দান করেন।

আরেক শোকবার্তায় যুক্তরাজ্য শেফিল্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মতিউর রহমান শাহীন বলেন, জীবিকার তাগিদে নদীতে মাছ ধরতে গিয়ে তিন জেলের প্রাণহানির ঘটনা গভীরভাবে মর্মাহত করেছে। আমি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মাহফুজুল কবির জানান, বজ্রপাতে নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর একজনকে উদ্ধারে ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল কাজ করছে। বৃষ্টি ও নদীর প্রবল স্রোতের কারণে উদ্ধারকাজে কিছুটা বিঘ্ন ঘটছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )