1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা, স্ত্রীকে বেঁধে রাখা হলো খুঁটিতে ছাত্রদলের হাতে বেদম মার খাওয়ার অভিযোগ সেই মাহাদীর বিশ্বকাপের কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ! আমি ক্ষমতা চাই না, কিন্তু জনগণের প্রতি আমার দায়িত্ব অস্বীকার করতে পারি না: শেখ হাসিনা পায়ে চোট পেয়ে চিকিৎসাধীন মতিউর রহমান শাহীন, সবার কাছে দোয়া চাইলেন ৩০ বছর পর কবর থেকে সালমান শাহের মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের মায়ের চোখে ঘুম, খেলতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু দুই ভাইয়ের গভীর রাতে নারীর ঘরে বিএনপি নেতা, আটকের পর পিটুনি-বিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে এবার ল্যাপটপ চুরি! বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান

ঢাকায় ঈদ উপহার বিতরণ: অসহায় মানুষের পাশে মতিউর রহমান শাহিন ও অলিউর রহমান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১ জুন, ২০২৬
  • ১০৯ জন দেখেছেন

ঢাকার বিভিন্ন এলাকায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এ আয়োজন করেন শেফিল্ড আওয়ামী লীগের সহসভাপতি মতিউর রহমান শাহিন এবং স্পেন আওয়ামী লীগ নেতা অলিউর রহমান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ঈদ উপহারের মধ্যে ছিল শাড়ি, পাঞ্জাবি, লুঙ্গিসহ নিত্যপ্রয়োজনীয় ঈদসামগ্রী। রাজধানীর বিভিন্ন এলাকার নিম্নআয়ের পরিবার ও দুস্থ মানুষের হাতে এসব উপহার তুলে দেওয়া হয়।

এ সময় মতিউর রহমান শাহিন বলেন, “জননেত্রী শেখ হাসিনার মানবিক আদর্শ ও নির্দেশনায় আমরা সবসময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি। ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের ঘরে পৌঁছে যায়, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই আমাদের পরিশ্রম সার্থক হবে।”

স্পেন আওয়ামী লীগ নেতা অলিউর রহমান বলেন, জননেত্রী শেখ হাসিনা সবসময় সাধারণ মানুষের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তাঁর অনুপ্রেরণায় আমরা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছি। ঈদ শুধু আনন্দের নয়, এটি ভাগাভাগি করে নেওয়ারও উৎসব। সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে এগিয়ে আসা উচিত।

উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেন অনেকেই।

ঈদ উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে এক উপকারভোগী নারী বলেন, আমরা খুবই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি। ঈদের সময় নতুন কাপড় কেনার সামর্থ্য ছিল না। আজ এই উপহার পেয়ে অনেক ভালো লাগছে। যারা আমাদের কথা ভেবে সাহায্য করেছেন, তাদের জন্য দোয়া করি।

আরেক উপকারভোগী ব্যক্তি বলেন, ঈদের আগে এই উপহার আমাদের পরিবারের জন্য অনেক বড় সহায়তা। আগে আমরা অনেক ভালোভাবে চলতে পারতাম, কিন্তু এখন নানা কষ্টের মধ্যে আছি। এই সহযোগিতা পেয়ে আমরা খুব খুশি হয়েছি। জননেত্রী শেখ হাসিনাসহ যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

আয়োজকদের মতে, সমাজের সচ্ছল মানুষদের ও উৎসবের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। এতে ঈদের আনন্দ আরও বিস্তৃত হবে এবং সামাজিক সম্প্রীতি জোরদার হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )