1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম
আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৮০তম জন্মদিন আজ বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি পাকিস্তান

গ্রেফতারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে আ. লীগ নেতার মৃত্যু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৯৪ জন দেখেছেন

বরিশালে পুলিশের অভিযানের সময় গ্রেফতার হওয়ার ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে রাশেদ খান মেনন নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

রবিবার (২১ জুন) দুপুরে বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

মৃত রাশেদ খান মেনন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বরিশাল মহানগরীর ১ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ছিলেন।

মৃতের ঘনিষ্ঠজনদের দাবি, দুপুরে কোনো মামলা ছাড়াই কাউনিয়া থানা পুলিশ রাশেদ খান মেননের পশ্চিম কাউনিয়ার বাসায় অভিযান চালায়। এ সময় আতঙ্কিত হয়ে গ্রেফতার এড়াতে তিনি বাড়ির ছাদ থেকে নিচে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন। পরিবারের লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির পেছনের দেয়াল টপকে পালিয়ে যাওয়ার সময় নিচে পড়ে গিয়ে রাশেদ খান মেননের মৃত্যু হয়েছে।

অভিযানের বিষয়টি অস্বীকার করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ জানান, সেখানে পুলিশের কোনো অভিযান ছিল না। প্রাথমিকভাবে জানা গেছে, রাশেদ খান মেননের হার্টে রিং পরানো ছিল। তিনি নিজ বাসার ছাদে হাঁটাহাঁটি করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে মারা যান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )