1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম
রসায়ন পরীক্ষায় ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে ২০ টাকা ধরিয়ে দেয় প্রধান শিক্ষক নারায়ণগঞ্জে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণ করেন মাদ্রাসা শিক্ষক সাবেক চেয়ারম্যান স্বপন কান্তি দাস সপুর পিতা তরনী কান্ত দাস গুরুতর অসুস্থ, সুস্থতা কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল: জামায়াত এমপি মুহাদ্দিস খালেক জুমার নামাজে নিজামীপুত্র এমপি মোমেনের ইমামতিকে কেন্দ্র করে সংঘর্ষ বিএনপি – জামায়াতের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সাবেক এমপি, সরাইল উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শিউলি আজাদ জামিনে মুক্ত আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মহাতারকা মেসির নামে ইসলাম থাকলেই প্রকৃত আদর্শ হয়না, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

তারাগঞ্জে আসামীগঞ্জ বাজার যুব সমাজের আয়োজনে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১৪৪ জন দেখেছেন
“মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ সুন্দর বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভা।

শাকিল খান, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি :  রংপুরের তারাগঞ্জ উপজেলার আসামীগঞ্জ বাজারে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ সুন্দর বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে সম্প্রতি বাজার প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের বিস্তার রোধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, মাদকাসক্তি প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সচেতন মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।

আয়োজকেরা জানান, যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা এবং একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তাঁরা জানান।

সভা শেষে মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )