1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

জামিনের পর মুক্তিতে ‘এমপির ক্লিয়ারেন্স’ লাগার অভিযোগ, প্রশ্ন তুললেন ছাত্রলীগের সাবেক নেতা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১২৪ জন দেখেছেন

কারাগারে থাকা এক ছাত্রলীগ কর্মী উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরও মুক্তি পেতে প্রশাসনিক জটিলতার মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিচার বিভাগের স্বাধীনতা ও নাগরিক অধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন।

রবিবার নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, ৫ আগস্টের পর থেকে জামিনপ্রাপ্ত বন্দীদের কারাগার থেকে মুক্ত করতে জেলা পুলিশ সুপারের (এসপি) ক্লিয়ারেন্স প্রয়োজন হয় বলে শুনেছিলেন। তবে সম্প্রতি তিনি জানতে পেরেছেন, শুধু এসপির ক্লিয়ারেন্স যথেষ্ট নয়; স্থানীয় সংসদ সদস্যের (এমপি) অনুমোদনের পরই এসপি ক্লিয়ারেন্স দিতে পারেন।

জাকির হোসেন লিখেছেন, দেশের সর্বোচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরও যদি একজন নাগরিককে মুক্তির জন্য এমপি ও পুলিশ প্রশাসনের অনুমতির অপেক্ষায় থাকতে হয়, তাহলে তা বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তৈরি করে। তাঁর ভাষ্য, মিথ্যা মামলায় কারাবন্দী কেউ জামিন পেলেও যদি প্রশাসনিক কারণে মুক্তি না পান, তাহলে সেটি উদ্বেগের বিষয়।

ফেসবুক পোস্টে তিনি আওয়ামী লীগ সরকারের সময়কার পরিস্থিতির সঙ্গে বর্তমান অবস্থার তুলনাও করেন। তাঁর দাবি, অতীতে রাজনৈতিক মামলায় কারাবন্দী কোনো ব্যক্তি জামিন পাওয়ার পর মুক্তির জন্য স্থানীয় এমপির ক্লিয়ারেন্স নেওয়ার প্রয়োজন হতো না।

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সাবেক সংসদ সদস্য, হুইপ ও মন্ত্রী শাহাবুদ্দিন আহমদের সময়ের উদাহরণ তুলে ধরে জাকির হোসেন বলেন, সে সময়ে রাজনৈতিক বা অন্য কোনো মামলার আসামিকে জামিনের পর কারাগার থেকে মুক্ত করতে এমপির অনুমোদন প্রয়োজন হয়েছে বলে তাঁর জানা নেই।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )