1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

হেমায়েত উদ্দিন ও তাঁর স্ত্রীকে আটকের ঘটনায় তীব্র প্রতিবাদ, মুক্তির দাবি অলিউর রহমানের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১৮৩ জন দেখেছেন

সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের প্রভাবশালী ছাত্রনেতা এবং আওয়ামী লীগের পরিচিত মুখ, ভোলার কৃতি সন্তান হেমায়েত উদ্দিন ও তাঁর সহধর্মিণী নারী নেত্রী দিনাকে আটকের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন স্পেন আওয়ামী লীগ নেতা অলিউর রহমান। এ ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এক বিবৃতিতে অলিউর রহমান বলেন, দীর্ঘদিন ধরে হেমায়েত উদ্দিন রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। একজন রাজনৈতিক কর্মী ও জনসম্পৃক্ত ব্যক্তি হিসেবে তিনি নানা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। এমন একজন ব্যক্তিকে এবং তাঁর সহধর্মিণীকে আটকের ঘটনায় তিনি বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। রাজনৈতিক মতাদর্শ, ব্যক্তিগত অবস্থান কিংবা কোনো ভিন্নমতের কারণে কাউকে হয়রানির শিকার হতে হওয়া উচিত নয়। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং আইন ও ন্যায়বিচারের প্রতি শ্রদ্ধা রেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

অলিউর রহমান আরও বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে তা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হওয়া প্রয়োজন। তবে কোনো ধরনের অযাচিত হয়রানি বা অপ্রত্যাশিত পরিস্থিতি জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

বিবৃতিতে তিনি হেমায়েত উদ্দিন ও তাঁর সহধর্মিণীর অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তি দাবি করেন। পাশাপাশি তিনি সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলের প্রতি মানবিক ও ন্যায়সংগত দৃষ্টিভঙ্গি নিয়ে বিষয়টি বিবেচনার আহ্বান জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )