1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম
হাড়িয়ারকুঠির জলুবর থেকে ১৪ বছরের মাদ্রাসাছাত্রী নিখোঁজ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তারাগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত তারাগঞ্জে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন সৈয়দপুর শ্রমজীবী মানুষকে অতিথি করে ব্যতিক্রমী আয়োজন, প্রশংসায় শাহাদাত হোসেন সোহাগ আবুল কাশেম পল্লবের গ্রেফতারে সিলেট-বালাগঞ্জ আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকায় গ্রেফতার বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম পল্লব বালাগঞ্জে আওয়ামী লীগ নেতার পরিবারের পাশে সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম মুরাদ আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ফেঞ্চুগঞ্জে ধর্ষণের শিকার নারীর আইনি সহায়তায় আগ্রহ প্রকাশ করলেন অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১৬৯ জন দেখেছেন

সিলেটের ফেঞ্চুগঞ্জে ধর্ষণের শিকার বিলকিস বেগমের আইনি সহায়তায় এগিয়ে আসার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু। একই সঙ্গে তিনি ভুক্তভোগীর পরিবারের পাশে দাঁড়ানোর কথাও জানিয়েছেন।

অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বলেন, ধর্ষণের মতো জঘন্য অপরাধের ঘটনায় ভুক্তভোগী যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন, সে জন্য প্রয়োজনীয় আইনি সহায়তা দিতে তিনি প্রস্তুত রয়েছেন। পাশাপাশি তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।

তিনি আরও বলেন, এমন ঘটনায় শুধু আইনি লড়াই নয়, সামাজিকভাবেও ভুক্তভোগী ও তার পরিবারের পাশে দাঁড়ানো প্রয়োজন। মানবিক দায়িত্ববোধ থেকে তিনি পরিবারটির খোঁজখবর নেওয়া এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করেছেন।

অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু একজন আইনজীবী, সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য। তিনি বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।

ফেঞ্চুগঞ্জের এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )