1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
চট্টগ্রামের বন্যায় ইউনূসের ‘১০ হাজার কোটি টাকা সহায়তা’ দাবি ভিত্তিহীন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে সামনে রেখে বালাগঞ্জে ঐক্যের আহ্বান রুম্মান আহমেদের চুক্তির চেয়ে ৫০% বেশি দামে কেনা হচ্ছে ২০ হাজার কোটি টাকার এলএনজি দুই বছরে নিরাপত্তা হেফাজতে আওয়ামী লীগের ৪৩ কর্মীর মৃত্যু দক্ষিণ সুরমা ও বালাগঞ্জে ঐক্যের আহ্বান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কাজ করার আহ্বান বালাগঞ্জের আমির হোসেন নুরুর সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়ার আবেদন জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানাল ফেনী চ্যারিটি ফাউন্ডেশন কারাগারে যুবলীগ নেতার মৃত্যু রাত ১০ টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে শাহবাগ থেকে সরে গেলেন এইচএসসি শিক্ষার্থীরা

ময়মনসিংহে ৮ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৯৯ জন দেখেছেন

ময়মনসিংহে বিভিন্ন উপজেলার অন্তত ৮টি স্থানে আওয়ামী লীগ ও ছাত্রলীগ মিছিল, শপথসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। গতকাল রোববার ও আজ সোমবার সকালে এসব কর্মসূচির ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, সদরম ফুলপুর ও তারাকান্দা উপজেলায় দুটি করে স্থানে এবং গৌরীপুর ও ভালুকা উপজেলায় একটি করে স্থানে কর্মসূচি পালনের ভিডিও ফেসবুকে ছড়িয়েছে। আওয়ামী লীগের ফেসবুক পেজ, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য আত্মগোপনে থাকা শরীফ আহমেদ ও জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন নিজের ফেসবুকে এসব কর্মসূচির ভিডিও প্রকাশ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে ভালুকায় যুবলীগের উদ্যোগে শেখ হাসিনাকে ফেরাতে ও কর্মসূচি বাস্তবায়নে শপথ পাঠ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। ‘যুবলীগ’ নামের একটি পেজ থেকে গতকাল বিকেল ৫টার দিকে ৪৪ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিও প্রকাশ করে লেখা হয়, ‘ভালুকা উপজেলা যুবলীগের শপথ। আয়োজনে, শাহরিয়ার হক (সজিব), সংগঠক, ভালুকা উপজেলা যুবলীগ ও সাবেক সাধারণ সম্পাদক, ভালুকা উপজেলা ছাত্রলীগ।’ ৪৪ সেকেন্ডের ভিডিওতে একটি জাতীয় পতাকা মাঝখানে রেখে চারপাশ ঘিরে মুখে মাস্ক পরা একদল লোককে সামনে হাত তুলে শপথ পড়তে শোনা যায়।

তারাকান্দায় গতকাল সকালে ছাত্রলীগের উদ্যোগে ঝটিকা মিছিল হয়। ময়মনসিংহ-শেরপুর সড়কের তারাকান্দা এলাকায় এই মিছিল হয়। এতে নেতৃত্ব দেন তারাকান্দা উপজেলা ছাত্রলীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান চৌধুরী (মীম)। ১ মিনিট ৩৬ সেকেন্ডের ভিডিও আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ ও আত্মগোপনে থাকা ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিনের ফেসবুক থেকে রোববার বিকেলে প্রকাশ করা হয়। শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তনের লক্ষ্যে ও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, সব রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে ময়মনসিংহ মহানগর ৩১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কাজী পরাগের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়। এ ছাড়া গৌরীপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টারিংয়ের ভিডিও ফেসবুকে দিয়েছেন কার্যক্রম জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন।

আজ সোমবার দুপুর ১২টার পর তিনটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য আত্মগোপনে থাকা শরীফ আহমেদ। ময়মনসিংহ সদর, ফুলপুর ও তারাকান্দা উপজেলা পৃথক তিনটি কর্মসূচির ভিডিও প্রকাশ করা হয়। ভিডিও প্রকাশ করে লেখা হয়, ‘আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী ও সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল।’

এদিকে ফুলপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও ফুলপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তোফাজ্জল হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত আড়াইটার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে ২০২৪ সালের আগস্টের একটি বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘আমাদের নজরে আসার পর কার্যক্রম নিষিদ্ধ দলটির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তারা যেন কোনো নাশকতামূলক কর্মকাণ্ড না করতে পারে, সে জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )