1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
প্রবাসী আওয়ামী লীগ নেতাদের ঐক্যের আহ্বান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে একসঙ্গে কাজের অঙ্গীকার ​”চলতি বছরেই দেশে ফিরব” — এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি

বিরিয়ানি থেকে আমের ক্রিম-কুলফি, আর কী কী থাকছে শপথগ্রহণ অনুষ্ঠানের নৈশভোজে?

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৯ জুন, ২০২৪
  • ১০৩ জন দেখেছেন

ভারতের রাজস্থানের বিশেষ সবজি, দম বিরিয়ানি থেকে কুলফি- শপথগ্রহণের পর রবিবার এসব পদ দিয়েই নৈশভোজ সারতে চলেছেন নরেন্দ্র মোদি, তার নতুন মন্ত্রিসভার সদস্যসহ এনডিএর নবনির্বাচিত সংসদ সদস্যরা। তাদের জন্য ভোজসভার আয়োজন করেছেন বিজেপি সভাপতি জেপি নড্ডা। সেখানেই হবে এ সব খাওয়া-দাওয়া। এমনটাই দাবি করেছে সংবাদ সংস্থা এএনআই।

রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবন চত্বরে ভারতের প্রধানমন্ত্রী পদে তৃতীয়বারের জন্য শপথ নিতে চলেছেন মোদি। তার সঙ্গেই শপথ নিতে চলেছেন তার মন্ত্রিসভার সদস্যরা।

এএনআই দাবি করেছে, শপথগ্রহণ অনুষ্ঠানের পর এনডিএ-র সংসদ সদস্যদের জন্য ভোজসভার আয়োজন করা হয়েছে। সেই ভোজসভায় কী কী পদ থাকছে, তা-ও জানিয়েছে এএনআই।

সূত্রের খবর, নৈশভোজের খাদ্য তালিকায় থাকছে নানা রকম ফলের রস, পুর ভরা লিচু, মটকা কুলফি, আমের ক্রিম, তিন রকমের রায়তা। গরমের কথা মাথায় রেখে ভোজসভায় এই পদগুলো থাকছে।

ভোজের মেন কোর্সেও রয়েছে বাহারি পদ। দম বিরিয়ানি, জোধপুরি সব্জি, ডাল। এএনআইয়ের দাবি, এর সঙ্গে থাকছে পাঁচ রকমের রুটি, পরোটা। থাকছে পঞ্জাবি খাবারদাবারও। সেই সঙ্গে বাজরার খিচুড়িও থাকছে। শেষে থাকছে আট রকমের মিষ্টি।

এএনআই সূত্রে জানা গেছে, রসমালাই, ছানার মিষ্টি, রাজস্থানের বিখ্যাত ঘেওয়ার। চার রকমের ঘেওয়ার থাকছে।- সূত্র: আনন্দবাজার

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )