1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
‘মেয়ের কাণ্ডে’ জামায়াত এমপির বাড়ি ঘেরাও নিরাপত্তা চেয়ে পিয়া জান্নাতুলের জিডি, তদন্তের নির্দেশ আদালতের প্রেম’ নিয়ে দফায় দফায় সংঘর্ষ, শিক্ষার্থীদের মারধর করলেন রাকসু ও শিবির নেতারা বহিষ্কৃত জামায়াত নেতা নজরুল ইসলাম গ্রেপ্তার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় রাবি ছাত্রীকে ‘নদীতে ফেলে দেওয়ার’ হুমকি দিলেন ছাত্রদল নেতা রসায়ন পরীক্ষায় ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে ২০ টাকা ধরিয়ে দেয় প্রধান শিক্ষক নারায়ণগঞ্জে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণ করেন মাদ্রাসা শিক্ষক সাবেক চেয়ারম্যান স্বপন কান্তি দাস সপুর পিতা তরনী কান্ত দাস গুরুতর অসুস্থ, সুস্থতা কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল: জামায়াত এমপি মুহাদ্দিস খালেক

যুদ্ধ বন্ধে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি স্মারক রোববার সই হতে পারে জেনিভায়

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১১০ জন দেখেছেন

উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্বারক আগামী রোববারেই সই হতে পারে। আর তা খুব সম্ভবত হতে পারে সুইজারল্যোন্ডের জেনিভায়।

শুক্রবার পশ্চিমা এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ খবর জানিয়েছেন। এই কর্মকর্তা জানান, সমঝোতা স্মারকের ভাষা এখনও চূড়ান্ত করা হচ্ছে।

ওদিকে, ইরানও শান্তিচুক্তির শর্ত হিসাবে লেবাননে ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে অনড় রয়েছে। লেবাননে ইরান সমর্থিত প্রতিরোধ শক্তি হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েল লড়াই চালিয়ে যাচ্ছে। ইরান চায় শান্তিচুক্তির মাধ্যমে এ লড়াইও যাতে বন্ধ হয়।

শান্তি স্মারকের ভাষা শনিবারের মধ্যে চূড়ান্ত করে ফেলার লক্ষ্য নিয়ে কাজ চলছে, যাতে চুক্তিটি রোববারেই সই করতে পারেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট ন্পিকার বাকের কালিবাফ।

চুক্তিটি কোথায় সই করা হবে সেই স্থান নির্ধারণ না করা হলেও, সম্ভাব্য স্থান হিসাবে জেনিভার নাম উঠে আসছে। ফলে চুক্তিটি সেখানেই সই হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানে কঠোর আঘাত হানার হুমকি দিয়েছিলেন। তবে কয়েকঘণ্টা পরই তিনি শান্তি আলোচনায় অগ্রগতি হয়েছে দাবি করে সেই হামলা থেকে সরে আসার ঘোষণা দেন।

হোয়াইট হাউজে সাংবাদিকদের তিনি বলেন, “আমরা মাত্রই যুদ্ধ নিয়ে ইরানের সঙ্গে একটি দারুণ সমাধানে পৌঁছেছি।”

শুক্রবার ইরানের কর্মকর্তারা এই চুক্তির শর্তগুলো সবিস্তারে বর্ণনা করেছেন। তাতে দেখা গেছে, ইরান এতদিন যা যা দাবি করে এসেছে তার বেশিরভাগই চুক্তিতে রয়েছে। ওদিকে, ট্রাম্প তার শর্তের খুব কমই জিতে নিতে পেরেছেন।

ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা শুক্রবার রয়টার্সকে বলেছেন, খসড়া চুক্তিতে ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া, অবরুদ্ধ তহবিল ছাড় দেওয়া এবং লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করার কথা রয়েছে। এই প্রতিটিই শান্তিচুক্তিতে ইরানের অপরিহার্য শর্ত।

তবে এই শর্তগুলো পূরণ হওয়ার বিনিময়ে ইরান কী কী ছাড় দেবে সে বিষয়ে কিছু বলেননি ওই কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের কাছ থেকেও এ বিষয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি পরবর্তীতে আলোচনার জন্য রাখা হয়েছে। ইরান যাতে কখনও পারমাণবিক অস্ত্র উন্নয়ন না করে তা নিশ্চিত করতে একটি চুক্তি চায় যুক্তরাষ্ট্র। তবে ইরানের ভাষ্য, তারা পামাণবিক অস্ত্র উন্নয়নের চেষ্টা করছে না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )