1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর ময়মনসিংহে ৮ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি ১১ মাসে বি‌টি‌ভির আয় ৮‌ কো‌টি টাকা, ব্যয় ২৫৪ কো‌টি

কুড়িগ্রামে বাড়ছে ডেঙ্গু রোগী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ১৩৭ জন দেখেছেন

কুড়িগ্রামে প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। জেলার ২৫০ শয্যায় জেনারেল হাসপাতালে প্রতিদিন জ্বর নিয়ে আসা রোগীদের ডেঙ্গু শনাক্তে রক্ত পরীক্ষা করা হচ্ছে। ফলে শনাক্ত হচ্ছে নতুন নতুন রোগী। এ হার জেলার জেনারেল হাসপাতালসহ ৯ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমুহেও ক্রমেই বাড়ছে।

জেলা সিভিল সার্জন সূত্র জানায়, ৯ উপজেলার প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। প্রতিদিন এ স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে জ্বরে আক্রান্ত মানুষজনকে রক্ত পরীক্ষা-নিরীক্ষা করে ডেঙ্গু ধরা পড়ছে। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৯ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গু জ্বরের নমুনা পরীক্ষা করা হয় ২৫ জনের। এরমধ্যে শনাক্ত হয় ৩ জন। তবে উদ্বেগের বিষয় জেলায় ৩৯ জন রোগীর মধ্যে বেশির ভাগই জেলার বাইরে ঢাকা, চট্টগ্রামসহ বিভাগীয় শহরে থাকা বিভিন্ন পেশাজীবীর যারা সেখান থেকে এসে জ্বরে আক্রান্ত হচ্ছেন। কিন্তু এ পর্যন্ত ৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে যারা গত একমাসে জেলার বাইরে কোথাও যাননি। এ জেলাতেই তাদরে বাস। ফলে জেলায় বাড়িতেই এডিস মশার কামড়ে এ ৪ জন জ্বরে আক্রান্ত হন ও ডেঙ্গু শনাক্ত হয়। তবে এ পর্যন্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

কুড়িগ্রাম সিভিল সার্জন ডা: মঞ্জুর ই মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা ডেঙ্গু সচেতনতা রোধে গত কয়েকদিন ধরে লিফলেট বিতরণ, মাইকিং করা, মসজিদগুলোতে জুমার নামাজে খুতবার আগে সতর্ক বার্তাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছি। আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই বলে জানান তিনি।

এদিকে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুল হাসান জানান, ডেঙ্গু প্রতিরোধে আমরা ইতোমধ্যেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে নির্দেশনা দিয়ে তা তদারকি করছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )