1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম
১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার ইমো হ্যাকিংয়ের ‘রাজধানী’ বিলমাড়িয়ায় হ্যাকার সম্রাট গ্রেপ্তার

এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৮০ জন দেখেছেন

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেটসহ দেশের ৪ জেলায় ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটেই মারা গেছে এক বছরের কম বয়সী ৩ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন ৩ জনের মৃত্যুতে সিলেট বিভাগে হাম ও উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে প্রায় ৩০০ রোগী চিকিৎসাধীন আছে।

বরিশালে হামের উপসর্গ নিয়ে আরো ২ শিশুর মারা গেছে। এ নিয়ে বিভাগে হাম ও উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৩৭ জন মারা গেছে। জেলার শের-এ বাংলা হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৫২ রোগী ভর্তি হয়েছে।

এদিকে, ময়মনসিংহেও হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এর আগে ১৭ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত এ বিভাগে হাম ও হামের উপসর্গে মোট ৩১ জনের মৃত্যু হয়েছে।

নেত্রকোণায় হামের উপসর্গ নিয়ে একদিনে রেকর্ড ২৪ রোগী ভর্তি হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে। এ নিয়ে বর্তমানে হাসপাতালের আইসোলেশনে ভর্তি আছেন ৫৪ জন রোগী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )