1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম
১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৮০তম জন্মদিন আজ বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি পাকিস্তান গুলি ছুড়ে নিউগিনি প্রপার্টিজে হামলা, সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর-লুটপাট হাফপ্যান্ট পরায় মেট্রোস্টেশনে অ্যাথলেট প্রশিক্ষককে ৪০ মিনিট দাঁড় করিয়ে রাখার অভিযোগ এডিস মশা দিনে কামড়ালেও বেয়াদবগুলো এখন রাতেও কামড়াচ্ছে জানুয়ারিতে সংবিধান সংশোধন, এরপরই গণভোট লালমনিরহাট লালমনিরহাটে বগি ফেলে চলে গেল ট্রেন, মহাসড়কে ১ ঘণ্টা যানজট

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিবাস থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ১৩০ জন দেখেছেন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ক্যাম্পাস সংলগ্ন মোল্লা ছাত্রী নিবাস থেকে রিবনা শাহরিন (২০) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মেট্রোপলিটন পুলিশ।

শাহরিন ববির ২০২১-২২ সেশনের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি পিরোজপুর জেলার স্বরূপকাঠী উপজেলায়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল জানান, ছাত্রী নিবাসের তৃতীয় তলার একটি রুমে শাহরিন একা বাস করতো। তাই অন্য মেস শিক্ষার্থীদের সঙ্গে তার যোগাযোগ কম ছিলো। দুই দিন ধরে তার খোঁজ না পেয়ে বুধবার সন্ধ্যায় ছাত্রীর বাবাসহ কয়েকজন ছাত্রী নিবাসে যায়। তখন রুম ভিতর থেকে আটকানো দেখতে পেয়ে দরজা খুলে ফ্যানের সঙ্গে মেয়ের মরদেহ ঝুলতে দেখতে পান বাবা। তারপর পুলিশে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।

ববি প্রক্টর খোরশেদ আলম জানান, মরদেহের ধরণ দেখে মনে হচ্ছে ২-৩ দিন আগে ওই ছাত্রী গলায় ফাঁস দিয়েছে। শাহরিন একা বসবাস করতো। তাই অন্য শিক্ষার্থীরা দুই তিন দিনে তার কোনো খোঁজ নেয়নি।

বন্দর থানা পুলিশের সহকারী কমিশনার মেহেদী হাসান জানান, পরিবার সূত্রে জানা গেছে শাহরিনের একা থাকার প্রবণতা ছিলো। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )