1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
নৌপরিবহন মন্ত্রণালয়ে ৩৫ জনের স্থায়ী নিয়োগ, নতুন পে স্কেলে চাকরির সুযোগ এফবিআই-এর নিরাপত্তা ভেদ করে হাজারো কর্মকর্তার গোপন তথ্য চুরির দাবি ‘শাইনিহান্টার্স’-এর হাজী দা‌নেশ বিশ্ব‌বিদ্যাল‌য়ের ‌শিক্ষার্থীর ঝুলন্ত মর‌দেহ উদ্ধার দুই কোটি শিক্ষক-শিক্ষার্থী পাবে স্মার্ট কার্ড, ব্যয় ৬ হাজার কোটি টাকা বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার

নৌপরিবহন মন্ত্রণালয়ে ৩৫ জনের স্থায়ী নিয়োগ, নতুন পে স্কেলে চাকরির সুযোগ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ জন দেখেছেন

নৌপরিবহন মন্ত্রণালয় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৩টি পদে মোট ৩৫ জনকে সম্পূর্ণ স্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীদের টেলিটকের নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম ও বিবরণ :-

১. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

* পদসংখ্যা: ৫টি

* বেতন স্কেল: (গ্রেড-১৩) ২৪,০০০-৫৮,০০০ টাকা

* যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি। প্রার্থীর কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে।

* অন্যান্য দক্ষতা: সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দের গতি এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলায় সর্বনিম্ন ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। এ ছাড়া ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা প্রয়োজনীয়।

 

 

২. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

* পদসংখ্যা: ১২টি

* বেতন স্কেল: (গ্রেড-১৬) ২১,৯০০-৫২,৯০০ টাকা

* যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত।

* অন্যান্য দক্ষতা: কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি এবং ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

৩. অফিস সহায়ক

* পদসংখ্যা: ১৮টি

* বেতন স্কেল: (গ্রেড-২০) ২০,০০০-৪৮,৪০০ টাকা

* যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

গুরুত্বপূর্ণ নির্দেশনা

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিয়োগের ক্ষেত্রে যেকোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে। শেষ সময়ের অনলাইন জট এড়াতে প্রার্থীদের নির্ধারিত তারিখের আগেই পর্যাপ্ত সময় হাতে রেখে আবেদনপত্র পূরণ ও ফি জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদন প্রক্রিয়া ও সময়সীমা

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনের নির্দেশিকা নৌপরিবহন মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইট ( https://mos.gov.bd ) ও টেলিটক পোর্টালে ( https://mos.teletalk.com.bd/ ) পাওয়া যাবে।

* আবেদন শুরু: ২৮ সেপ্টেম্বর ২০২৬ (সকাল ১০টা)

* আবেদনের শেষ সময়: ২৭ অক্টোবর ২০২৬ (বিকেল ৪টা)

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )