1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হার বাংলাদেশের ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটে রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি শেখ হাসিনার ৮০ তম জন্মদিন পালনে ভারতে একাধিক অনুষ্ঠান, থাকবেন বিজেপির মন্ত্রী, কংগ্রেসের নেতা, বিশিষ্টজনেরা দেয়ালে কিশোর গ্যাংয়ের নাম, কুমিল্লায় অভিযানেও থামছে না অপরাধ পর্তুগালের একমাত্র গোলটা করেছেন জোয়াও ফেলিক্সসেলেসাও পর্তুগাল দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কমেছে গ্যাসের সরবরাহ, ভোগান্তির আশঙ্কা

ঢাবির টিএসসিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২ মে, ২০২৬
  • ১৩২ জন দেখেছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ভোরে হঠাৎ ঝটিকা মিছিল করেছে ছাত্রলীগ, এমন অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ একটি মাইক্রোবাস জব্দ করে দুজনকে আটক করেছে।

শনিবার (২ মে) সকাল প্রায় ৬টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, আটক দুজন হলেন ফারহান তানভীর নাসিফ ও মাইক্রোবাসচালক রুবেল। নাসিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হলের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ১০–১২ জনের একটি দল শাহবাগ দিক থেকে এসে টিএসসি এলাকায় জড়ো হয়। তারা রাজু ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত মিছিল ও ব্যানার প্রদর্শন করে দ্রুত একটি কালো মাইক্রোবাসে করে সরে পড়ে। ঘটনাস্থলে থাকা একটি সাদা গাড়ির চালক ও এক শিক্ষার্থীকে এ সময় আটক করে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, ঝটিকা মিছিলের ঘটনায় দুজনকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ জানান, মিছিলের ঘটনায় ফারহান তানভীর নাসিফকে আটক করা হয়েছে এবং তাকে শাহবাগ থানায় নেওয়া হয়েছে বলে তিনি জেনেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )