মুজিব আদর্শে বিশ্বাসীদের সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমেদ।
তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শের মুজিব সৈনিকেরা অতীতেও শেখ হাসিনার পাশে ছিলেন। দেশের বর্তমান পরিস্থিতিতে আবারও ঐক্যবদ্ধভাবে তাঁর পাশে দাঁড়াতে হবে। বহুমুখী ষড়যন্ত্র মোকাবিলা করে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
শাহ ফরিদ আহমেদ বলেন, ‘প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে এই রাহুর গ্রাস থেকে মুক্ত করতে হবে। রাজনীতিতে একটি করোনা মহামারি এসেছে। এই মহামারি থেকে দেশকে বাঁচাতে মুজিবপ্রেমীদের একসঙ্গে লড়াই করতে হবে।’
তিনি আরও বলেন, বিভিন্ন আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের জন্য ভূমিকা রেখেছেন। তাঁদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অর্জিত এই বাংলাদেশকে রক্ষা করতে হবে। সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে ‘রাজাকার, আলবদর, আলশামস ও জঙ্গিবাদমুক্ত’ রাখতে ঐক্যের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
অ্যাডভোকেট শাহ ফরিদ আহমেদ বলেন, দেশের স্বার্থে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী সবাইকে কৌশল ও ঐক্যের সঙ্গে কাজ করতে হবে। বিভেদ ভুলে সংগঠিতভাবে সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখতে হবে।