1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ জন দেখেছেন

শাকিল খান, (তারাগঞ্জ) রংপুর প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের খিয়ারজুম্মা এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোনাব্বর হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় জুয়ার আসর থেকে মনছেদুল ইসলাম (৪২) ও সাদিকুল ইসলাম (২২) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মনছেদুল ইসলাম আলমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভবানীগঞ্জ এলাকার বাসিন্দা। সাদিকুল ইসলাম একই ইউনিয়নের খিয়ারজুম্মা এলাকার বাসিন্দা।

অভিযানে তারাগঞ্জ থানা-পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। পরে গ্রেপ্তার দুজনকে তারাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, খিয়ারজুম্মা এলাকায় জুয়ার আসর থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )