দেশের ১০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৪ অক্টোবর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট
চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠেয় ডি-৮ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে মিসর। বাংলাদেশে মিসরের রাষ্টদূত ওমর মোহি আলদিন আহমেদ ফাহমি বুধবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎকালে এ আমন্ত্রণ জানিয়েছেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
শিক্ষার্থীদের হাতে আগামী বছরের শুরুতেই বিতর্কমুক্ত পাঠ্যবই তুলে দেওয়ার দাবি জানিয়েছে খেলাফত মজলিস। বুধবার (০২ অক্টোবর) খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে নেতারা এ দাবি জানান। দলটির নেতার গভীর উদ্বেগের সঙ্গে বলেন, ইসলামপন্থিদের মৌলবাদী-সাম্প্রদায়িক ট্যাগে আখ্যায়িত করে জুলুম-নির্যাতন চালানো ছিল ফ্যাসিস্ট হাসিনা সরকারের একটি ঘৃণিত কাজ। সম্প্রতি বাতিল হওয়া পাঠ্যবই
নোয়াখালীর বেগমগঞ্জে গিয়াস উদ্দিন পাটোয়ারী নামে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে র ্যাব-১১। তিনি উপজেলার আলাইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান। বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভোরে উপজেলার আলাইয়াপুর ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র ্যাব জানায়, আসন্ন দুর্গাপূজা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় র
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী রূপনগর থানা আওয়ামী লীগের সহসভাপতি গফুর মোল্লাকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রূপনগর থানা পুলিশ। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রূপনগরের নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত থেকে ১টি শর্টগান, ৮টি অক্ষত গুলি এবং ১টি ব্যবহৃত কার্তুজ জব্দ করা হয়। ডিএমপির মুখপাত্র উপকমিশনার
মোঃ হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় কালীগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে অনুপ্রবেশের সময় বিজিবি সদস্যদের হাতে ৪ বাংলাদেশী যুবক আটক হয়েছে। উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধ ভাবে পার্শ্ববর্তী দেশ ভারতে অনুপ্রবেশের সময় গত রাত অনুমান ১১.৫০ ঘটিকায় কালীগঞ্জ বিজিবি ক্যাম্পের সদস্যরা
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত ফল ব্যবসায়ী মেরাজুল ইসলাম হত্যা মামলায় রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নবীউল্লাহ পান্না’র ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার (২ অক্টোবর) দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট -১ম (পুলিশ ফাইল) আদালত রংপুরের বিচারক মোঃ সোয়েবুর রহমান তার রিমান্ড মঞ্জর করেন। এর আগে সকালে নবীউল্লাহ পান্নাকে আদালতে হাজির
ঢাকাসহ দেশের ১৭ অঞ্চলে দুপুর ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্কসংকেতও দেখাতে বলেছে সংস্থাটি। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা,
সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মো. শাহ আলমকে। তার চাকরির বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় বুধবার (০২ অক্টোবর) অবসর প্রদান করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) মো. শাহ আলম ২ অক্টোবর ৫৯
মৌলভীবাজারের লাঠিটিলায় সংরক্ষিত বনে সাফারি পার্ক স্থাপন প্রকল্পের অনুমোদন বাতিলের সুপারিশ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এ বিষয়ে বুধবার (২ অক্টোবর) পরিকল্পনা কমিশনে পত্র প্রেরণ করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, মৌলভীবাজার (১ম পর্যায়) প্রকল্পটি একনেক সভায় ৯ নভেম্বর ২০২৩ তারিখে শর্তসাপেক্ষে অনুমোদিত হয়েছিল। একনেক সভার সিদ্ধান্ত
পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখার লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এ সভায় সভাপতিত্ব করবেন। বুধবার (০২ অক্টোবর) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বাংলাদেশের