কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের বেকারত্ব কমিয়ে আনা অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। রোববার (৬ অক্টোবর) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে বাংলাদেশে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) প্রধান প্রতিনিধি ইচিগুছি তোমোহিদের নেতৃত্বে প্রতিনিধি দলের
সাতক্ষীরায় চাঁদাবাজির ঘটনায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চালিয়ে তিন যুবককে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান ও নগদ প্রায় ৪ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে ভুক্তভোগী মো. আব্দুল অহিদ সরদার বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেছেন। শনিবার (৫ অক্টোবর)
র ্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর র ্যাব কখনোই প্রাণঘাতী গুলি ব্যবহার করেনি। রোববার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র ্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। পুলিশের ৯০ জনের বেশি কর্মকর্তা এজাহারভূক্ত আসামি।
সাবেক মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী এবং ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। রোববার (৬ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফারজানা ইয়াসমিন এ আদেশ দেন। এদিন দুদকের উপপরিচালক মো. আনোয়ারুল হক তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে
কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারজানা মমতাজকে পদোন্নতি দিয়ে বিদ্যুৎ বিভাগের সচিব পদে পদায়ন করা হয়েছে। রোববার (৬ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়ছে, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারজানা মমতাজকে পদোন্নতি দিয়ে বিদ্যুৎ বিভাগের সচিব পদে পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর
পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদীতে জেলের জালে আটকা পড়ে একটি ঘড়িয়াল। কিন্তু প্রাণীটিকে কুমির ভেবে দিঘির পাড় লঞ্চ টার্মিনালের পাশে বেঁধে রাখেন স্থানীয়রা। শনিবার (৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে তেঁতুলিয়া নদীর ধুলিয়া পয়েন্টে ঘড়িয়ালটি আটকা পড়ে। বাউফল উপজেলা বন কর্মকর্তা বদিউজ্জামান খান সোহাগ জানান, স্থানীয়রা একটি কুমির বেঁধে রেখেছে বলে খবর
সুনামগঞ্জ কারাগারে অসুস্থ হওয়ার পর সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনার কথা ছিল। তবে সেখানে না নিয়ে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। কারাবিধি অনুযায়ী ওইখানেই তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরবর্তীতে নিরাপত্তা ও শারীরিক অবস্থা পর্যালোচনা করার পর তাকে নেওয়া হতে পারে ওসমানী মেডিকেল কলেজ
চলতি সপ্তাহের মধ্যে সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। শনিবার (৫ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্ট দিয়ে তিনি এ দাবি জানান। সারজিস বলেন, এই সপ্তাহের মধ্যে পিএসসি সংস্কার করে চাকরিপ্রত্যাশীদের জব এক্সামগুলো শুরু করতে হবে। যে তরুণ প্রজন্ম এই অভ্যুত্থানের অগ্রনায়ক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে নির্বাচন, নির্বাচন কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কারসহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিনিধিরা। গতকাল বিকাল ৪টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এ কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে আগামী জাতীয়
আরও কিছুদিন অপেক্ষা করতে হবে শীতের জন্য। অথচ বাজারে চলে এসেছে শীতকালীন মুলা, লাউ, পটোল, পেঁপে ও কুমড়াসহ আগাম শীতকালীন সবজি। কৃষকরা শীত আসার আগেই এসব সবজির আবাদ করছেন। এ সময়ে বাজারে বিক্রি করে ভালো দামও পাওয়া যায় এসব সবজির। যার ফলে অনেক কৃষকই ঝুঁকছেন আগাম সবজি চাষে। কিন্তু গত
রাজধানীর উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হেডকোয়ার্টারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আত্মোৎসর্গকারী বীর আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কাউট গ্রুপ এর প্রতিষ্ঠাতা সদস্য ও ইউনিট লিডার শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ এর নামে প্রতিষ্ঠিত স্কাউটার শহিদ মীর মুগ্ধ ভবন ও তার প্রতি বিনম্র শ্রদ্ধায় উৎসর্গীকৃত আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজের প্রবেশ