1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ঢাবির হলে আবার ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার এশিয়ান গেমসে বৃষ্টির দাপট, ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

ঢাবির হলে আবার ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ জন দেখেছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলের নামফলকে আবারও ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে হলটির প্রধান ফটকে ‘শহীদ ওসমান হাদি হল’ নাম লেখা হয়েছিল।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের প্রধান ফটক থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা নামফলক সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়। সেখানে আগের নাম ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখা নামফলক স্থাপন করা হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, হলটির নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ করার বিষয়ে আলোচনা ও দাবি থাকলেও বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট থেকে এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি। ফলে প্রশাসনিকভাবে আগের নামই বহাল রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ইসরাফিল রতন জানান, ‘শহীদ ওসমান হাদি হল’ নামটি শিক্ষার্থীরা হলের ফটকে লিখেছিলেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ নামের কোনো অনুমোদন দেওয়া হয়নি। তাই হল প্রশাসন আগের নামটি পুনঃস্থাপনের উদ্যোগ নিয়েছে।

 

যেভাবে নেওয়া হয়েছিল নাম পরিবর্তনের উদ্যোগ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে ২০২৫ সালের ১২ ডিসেম্বর গুলি করে দুর্বৃত্তরা। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান। তাঁর মৃত্যুর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তনের দাবি ওঠে।

একপর্যায়ে শিক্ষার্থীরা হলের প্রধান ফটকের পুরোনো নামফলক সরিয়ে ‘শহীদ ওসমান হাদি হল’ নাম লিখে দেন। গত বছরের ২০ ডিসেম্বর রাতে ক্রেন ব্যবহার করে নামফলক পরিবর্তনের কাজ করা হয়েছিল।

এরপর ২০২৬ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ করার সুপারিশ করা হয়। একই সভায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তনের বিষয়েও সুপারিশ করা হয়েছিল। তবে এসব সুপারিশ শেষ পর্যন্ত সিন্ডিকেটের চূড়ান্ত অনুমোদন পায়নি।

এর আগে জুলাই গণ-অভ্যুত্থানের পর শিক্ষার্থীদের একটি অংশ শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘কাজী নজরুল ইসলাম হল’ করার দাবিও জানিয়েছিল।

 

এদিকে বর্তমানে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা নামফলক সরিয়ে পুনরায় ‘শেখ মুজিবুর রহমান হল’ নামফলক স্থাপনের কাজ শুরু হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )