1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
ঢাবির হলে আবার ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার এশিয়ান গেমসে বৃষ্টির দাপট, ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ জন দেখেছেন

রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচা এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ তাঁকে গ্রেপ্তার করে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।

 

পুলিশ জানিয়েছে, গোলাম মহিউদ্দিন চৌধুরী সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল। সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাটের ঘটনায় এ নিয়ে মোট সাতজনকে গ্রেপ্তার করা হলো।

 

কী ঘটেছিল…

মামলার তথ্য অনুযায়ী, গত ২৬ সেপ্টেম্বর মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রপার্টিজ লিমিটেডের আবাসন প্রকল্প এলাকায় একদল ব্যক্তি অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা সেখানে প্রায় ৫০টি গুলি ছোড়ে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। তাদের হাতে রামদা, ছোরা ও লাঠিসোঁটাও ছিল।

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে গত শনিবার রাতে। ঘটনাস্থল পরিদর্শন করছে পুলিশ -ফাইল ছবি

 

একপর্যায়ে হামলাকারীরা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিস’ নামের স্টুডিওতে ঢুকে ভাঙচুর চালায়। স্টুডিও থেকে বিভিন্ন সরঞ্জাম ও মালামাল লুট করে নেওয়ার অভিযোগও রয়েছে।

ঘটনার পর সালমান মুক্তাদির ভাঙচুর হওয়া স্টুডিওর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে।

 

মামলায় ১৩ জনের নাম

ঘটনার পর নিউগিনি প্রপার্টিজের কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, হামলায় প্রকল্পের সাইট ইঞ্জিনিয়ার মো. পারভেজসহ কয়েকজন আহত হন। হামলাকারীরা প্রকল্প এলাকা থেকে নগদ টাকা, ল্যাপটপ, কম্পিউটার, বিআরবি কেব্‌ল, ক্যামেরা ও পেশাদার মিডিয়া সরঞ্জামসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।

মামলায় প্রতিষ্ঠানের প্রায় ১ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি এবং প্রায় ১ কোটি ৫০ লাখ ৪৩ হাজার টাকার মালামাল চুরির অভিযোগ করা হয়েছে।

 

তিন আসামির তিন দিনের রিমান্ড

এদিকে একই মামলায় গ্রেপ্তার তিন আসামি মামুন (৩২), আসলাম (২৪) ও মুন্নাকে (২৯) তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিদ্দিক আজাদের আদালত তাঁদের রিমান্ড মঞ্জুর করেন। তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

পুলিশের সঙ্গে গুলিবিনিময়ের অভিযোগ…

মামলার বিবরণে আরও বলা হয়েছে, হামলার খবর পেয়ে ক্যান্টনমেন্ট থানার পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করেও গুলি ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আত্মরক্ষার জন্য পুলিশ শটগানের পাঁচটি গুলি ছোড়ে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

পরে ঘটনাস্থল থেকে এজাহারভুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও গুলির খোসা উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।

 

মামলার তদন্ত ও গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )