1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম
অর্থকষ্ট থেকে হলিউডের তারকা, নাওমি ওয়াটস এখন ৪৩০ কোটি টাকার মালিক ঢাবির হলে আবার ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার এশিয়ান গেমসে বৃষ্টির দাপট, ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ

পাঁচ দিনের রিমান্ডে রংপুরের আ’লীগ নেতা পান্না

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৯৫ জন দেখেছেন
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত ফল ব্যবসায়ী মেরাজুল ইসলাম হত্যা মামলায় রংপুর মহানগর  আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নবীউল্লাহ পান্না’র ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বুধবার (২ অক্টোবর) দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট -১ম (পুলিশ ফাইল) আদালত রংপুরের বিচারক মোঃ সোয়েবুর রহমান তার রিমান্ড মঞ্জর করেন। এর আগে সকালে নবীউল্লাহ পান্নাকে আদালতে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মেট্রোপলিটন কোতয়ালী থানার এস আই (নিঃ) শ্রী বিজন। তিনি মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। এসময় লিগ্যাল এইডের আইনজীবী আসামী’র জামিনের আবেদন করেন। পরে আদালতে দুটি আবেদনের শুনানী শেষে নবীউল্লাহ পান্নার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই সাথে আগামী ৬ অক্টোবর পরবর্তী হাজিরার দিন ধার্য করে আদেশ প্রদান করেন।
এর আগে  বুধবার (২ অক্টোবর) ভোররাতে রংপুর নগরীর খামার মোড় এলাকা থেকে গ্রেফতার হন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা এবং হত্যার নির্দেশসহ একাধিক মামলা রয়েছে। এরমাঝে ফল ব্যবসাসী মেরাজুল হত্যা মামলায় পান্নাকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )