রংপুরের মিঠাপুকুরে দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসেন রাব্বিকে মব তৈরি করে মারধর ও অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে মিঠাপুকুর উপজেলা জামায়াতের এক নেতার বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার বৈরাতিহাট বাজারে এ ঘটনা ঘটে। অভিযোগ,
নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পূর্বধলার আতকাপাড়া এলাকায় গিরিপথ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। সংসদ সদস্যের দাবি, হামলাকারীরা স্থানীয়
নওগাঁ জেলার নিয়ামতপুরে একই পরিবারের চার সদস্যকে গলা কেটে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত মধ্যরাতে নিয়ামতপুর থানার বাহাদুরপুর ইউনিয়নে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার সকাল ৮টার দিকে ওই গ্রামের একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা
দেশে বর্তমানে দৈনিক বিদ্যুতের চাহিদা গড়ে ১৫ হাজার মেগাওয়াট, যার বিপরীতে উৎপাদন হচ্ছে ১৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ। প্রায় ১ হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিংয়ের প্রভাব ঢাকার চেয়ে গ্রামাঞ্চলেই বেশি। একদিকে গরমের তীব্রতা ও অন্যদিকে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বিগত বছর অবশ্য বিদ্যুৎ উৎপাদন ও লোডশেডিংয়ের
দাওয়াত না দেওয়ায় গাজীপুরের শ্রীপুরের বাঁশবাড়ি উচ্চ বিদ্যালয় চত্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ করে দিয়ে অশালীন গালিগালাজের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। রোববার (১৯ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে অবস্থিত বাঁশবাড়ি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় সেখানে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে অনুষ্ঠান বন্ধ
কুষ্টিয়ার দৌলতপুরে কথিত পীর শামীমকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলার আসামি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। থানায় করা মামলার সঙ্গে প্রকৃত ঘটনার কোনো মিল খুঁজে পাচ্ছেন না স্থানীয়রা। হামলার তিন ঘণ্টা আগে ফেসবুকে পোস্ট দিয়ে গ্রামবাসীকে সংগঠিত করা এবং ভিডিও ফুটেজে শনাক্ত হামলায় নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের নাম নেই মামলার
সমাজের পিছিয়ে পড়া ১২৬ জন হতদরিদ্র, এতিম ও অসহায় তরুণ-তরুণীর জীবনে নতুন অধ্যায়ের সূচনা হলো এক ব্যতিক্রমধর্মী গণবিয়ের মাধ্যমে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নগরীর একটি অভিজাত কনভেনশন সেন্টারে মানবিক সংগঠন ‘সিডস অব ব্লেসিংস’-এর উদ্যোগে এবং যুক্তরাজ্যভিত্তিক প্রবাসী তরুণদের চ্যারিটি সংস্থা ‘সিডস অব সাদাকাহ’-এর অর্থায়নে এ গণবিয়ে অনুষ্ঠিত হয়। আয়োজনের মূল উদ্দেশ
পহেলা বৈশাখ উৎসব উপলক্ষে বসা কলেজ মাঠে বিভিন্ন অস্থায়ী দোকানে চাঁদাবাজির অভিযোগ উঠেছে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদল নেতা আশরাফুল ইসলামের বিরুদ্ধে। এ বিষয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযোগ প্রেক্ষিতে ইতোমধ্যেই তাকে শোকজ নোটিশ দিয়েছে কলেজ শাখা ছাত্রদল। গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে তাকে ২৪ ঘন্টার
রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচদিন অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবতী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়
কিশোরগঞ্জের কুলিয়ারচরের ৮০ বছর বয়সী কৃষক ইনু মিয়া অবশেষে ভেঙেছেন দীর্ঘ ১৮ বছর ভাত না খাওয়ার প্রতিজ্ঞা। প্রিয় রাজনৈতিক দল বিএনপি ক্ষমতায় আসার পর মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখের দুপুরে তিনি প্রথমবারের মতো ভাত খান। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ-৬ (ভৈরব–কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো.
জুলাই-আগস্টের সহিংসতার সময় ড. শিরীন শারমিন চৌধুরী নাকি হত্যাচেষ্টায় জড়িত ছিলেন। কেউ বিশ্বাস করে এই কথা? অথচ, এমনই একটি মিথ্যা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। দুনিয়ার সবাই জানে এগুলো মিথ্যা মামলা। যারা মিথ্যা মামলা দিয়েছে, তাদের উদ্দেশ্য কী? এ ধরনের মিথ্যা মামলা দিয়ে কি জুলাই-আগস্টের সহিংসতায় যারা মৃত্যুবরণ করেছে, তাদের