1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ জুলাইয়ের হত্যা মামলা অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে গালিগালাজ, আয়োজন বন্ধ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১০১ জন দেখেছেন

দাওয়াত না দেওয়ায় গাজীপুরের শ্রীপুরের বাঁশবাড়ি উচ্চ বিদ্যালয় চত্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ করে দিয়ে অশালীন গালিগালাজের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।

রোববার (১৯ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে অবস্থিত বাঁশবাড়ি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় সেখানে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে প্রধান শিক্ষকের কক্ষে তালা দেওয়ার চেষ্টা করা হয়। পরে স্থানীয় পর্যায়ে মিমাংসা করে সংক্ষিপ্তভাবে ১ঘন্টার মধ্যে অনুষ্ঠান শেষ করা হয়।

এসব বিষয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ওই স্কুলের প্রধান শিক্ষক সানোয়ার উদ্দিন ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি শামসুল হক ফকির। তিনি গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।

অভিযুক্ত মো. আওয়াল শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। তিনি সহ তাঁর ভাই ও সঙ্গে থাকা আরমান ও মান্নান মাস্টারের লোকজন এসে অনুষ্ঠান বন্ধ করতে বলেন বলে জানিয়েছেন স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি ।

ঘটনার বর্ণনায় স্কুলের প্রধান শিক্ষক সানোয়ার উদ্দিন বলেন, বিদায় অনুষ্ঠান চলার সময় হঠাৎ উপস্থিত হন মো. আওয়াল ও তার লোকজন। অনুষ্ঠানস্থলে এসে গালিগালাজ শুরু করেন। এক পর্যায়ে সেখানে আউয়ালের সঙ্গে যোগ দেন আরো ১০ থেকে ১৫ জন। কিছুক্ষণের মধ্যেই তারা প্রধান শিক্ষকের কক্ষে তালা দিতে এগিয়ে যান। প্রধান শিক্ষক আরো জানান, সভাপতি ও মো. আওয়ালের মধ্যে পূর্ব বিরোধীদের জেরে এমনটি হয়ে থাকতে পারে বলে তার ধারণা। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এ নিয়ে কোনো পক্ষেরই কোন অভিযোগ নেই।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি শামসুল হক ফকির বলেন,’ বিদ্যালয়ে এসে অনুষ্ঠান বন্ধ করে দিয়ে স্কুলে তালা লাগিয়ে চলে যায় আওয়াল ও তার লোকজন। পরে বিএনপির উপরের মহলের ফোন পেয়ে আবার এসে তালা খুলে দেয়। এসময় প্রধান শিক্ষককে অশালীন ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে স্কুলের দপ্তরিকে চর থাপ্পড় দেয়। ‘

এ বিষয়ে অভিযুক্ত কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাই তাদের বক্তব্য পাওয়া যায়নি।

শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন,’ এ ঘটনায় আমাকে কেউ অবগত করেনি। তবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনেছি। খোঁজ নিয়ে সকলের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )