1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ জুলাইয়ের হত্যা মামলা অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

বিএনপি ভোটে জেতায় ১৭ বছর পর ‘ভাত’ খেলেন কিশোরগঞ্জের ইনু মিয়া

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১০৪ জন দেখেছেন

কিশোরগঞ্জের কুলিয়ারচরের ৮০ বছর বয়সী কৃষক ইনু মিয়া অবশেষে ভেঙেছেন দীর্ঘ ১৮ বছর ভাত না খাওয়ার প্রতিজ্ঞা। প্রিয় রাজনৈতিক দল বিএনপি ক্ষমতায় আসার পর মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখের দুপুরে তিনি প্রথমবারের মতো ভাত খান।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ-৬ (ভৈরব–কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম নিজে ইনু মিয়ার গ্রামের বাড়ি রামদী ইউনিয়নের পশ্চিম জগৎচর গ্রামে গিয়ে তাকে ভাত খাওয়ান। প্রিয় নেতার হাতে ভাত খেয়ে দীর্ঘদিনের প্রতিজ্ঞা ভাঙেন ইনু মিয়া।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৮ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে গিয়ে বাধার মুখে পড়েন ইনু মিয়া। সেই ক্ষোভ থেকে তিনি প্রতিজ্ঞা করেন, বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত তিনি ভাত খাবেন না। এরপর দীর্ঘ ১৮ বছর তিনি ভাত পরিহার করে কলা, রুটি, বিস্কুটসহ বিভিন্ন শুকনো খাবার খেয়ে জীবনযাপন করেন।

নির্বাচনের আগে স্থানীয় এক কর্মীসভায় নেতাকর্মীরা তাকে ভাত খাওয়ানোর চেষ্টা করলে তিনি তা প্রত্যাখ্যান করেন। পরে প্রতিমন্ত্রী শরীফুল আলম তাকে আশ্বস্ত করেন, বিএনপি ক্ষমতায় এলে তিনি নিজ হাতে তাকে ভাত খাওয়াবেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ীই আজ তিনি তার বাড়িতে যান।

ভাত খাওয়ানোর পর প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, ‘দলকে ভালোবেসে এমন ত্যাগ সত্যিই বিরল। আমরা তার পাশে থাকব।’ ইনু মিয়ার জন্য একটি ঘর নির্মাণ ও বয়স্ক ভাতার ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি।

ইনু মিয়া বলেন, ‘দলের জন্য করা শপথ আজ পূরণ হয়েছে। প্রিয় নেতা নিজ হাতে ভাত খাইয়েছেন- এটাই আমার জীবনের বড় পাওয়া।’

তবে তিনি আক্ষেপ করে বলেন, ‘জীবদ্দশায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করার ইচ্ছা পূরণ হয়নি। এখন তার ইচ্ছা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করা।’

ইনু মিয়ার স্ত্রী জোছনা খাতুন বলেন, ‘পরিবারের কেউই এতদিন তাকে ভাত খাওয়াতে পারেননি। আজ তিনি ভাত খেয়েছেন- এটি আমাদের জন্য আনন্দের দিন।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )