1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৮০তম জন্মদিন আজ বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি পাকিস্তান

নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ জন দেখেছেন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোপনে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফর করেছেন। গত রোববার তিনি দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেন বলে জানা গেছে।

সিএনএনের কাছে ইসরায়েলি একটি সূত্র জানিয়েছে, দুই নেতার বৈঠকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল ইরান। সাম্প্রতিক সময়ে ইরানকে ঘিরে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সহযোগিতা বাড়ছে। চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দুই দেশ পরস্পরের সঙ্গে সমন্বয় করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নেতানিয়াহুর দপ্তর শুরুতে সফরের বিষয়টি নিশ্চিত না করলেও পরে তাঁর দপ্তর এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় সিএনএনের কাছে সফরের বিষয়টি স্বীকার করেছে।

ইসরায়েলের আসন্ন পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে এই সফরকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। আগামী ২৭ অক্টোবর দেশটিতে পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। নির্বাচনের আগে নেতানিয়াহু ও তাঁর বিরোধীদের মধ্যে ফিলিস্তিন ইস্যুতে কঠোর অবস্থান তুলে ধরার প্রতিযোগিতা চলছে।

এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ সম্প্রতি জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে সংযুক্ত আরব আমিরাত নাকি নেতানিয়াহুকে এ বিষয়ে সতর্ক করেছিল। তবে নেতানিয়াহুর দপ্তর বারবার এই দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, তারা এমন কোনো সতর্কবার্তা পায়নি।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর পাল্টা জবাবে ইরান উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এসব হামলার অন্যতম লক্ষ্যস্থল ছিল সংযুক্ত আরব আমিরাত।

সূত্র: সিএনএন, ছবি: রয়টার্স…

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )