1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম
হাড়িয়ারকুঠির জলুবর থেকে ১৪ বছরের মাদ্রাসাছাত্রী নিখোঁজ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তারাগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত তারাগঞ্জে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন সৈয়দপুর শ্রমজীবী মানুষকে অতিথি করে ব্যতিক্রমী আয়োজন, প্রশংসায় শাহাদাত হোসেন সোহাগ আবুল কাশেম পল্লবের গ্রেফতারে সিলেট-বালাগঞ্জ আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকায় গ্রেফতার বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম পল্লব বালাগঞ্জে আওয়ামী লীগ নেতার পরিবারের পাশে সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম মুরাদ আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মিথ্যা মামলার বাদীদের তালিকা করা হচ্ছে, সময় বদলাতে সময় লাগবে না: এ আরাফাত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১১৯ জন দেখেছেন

জুলাই-আগস্টের সহিংসতার সময় ড. শিরীন শারমিন চৌধুরী নাকি হত্যাচেষ্টায় জড়িত ছিলেন। কেউ বিশ্বাস করে এই কথা? অথচ, এমনই একটি মিথ‍্যা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। দুনিয়ার সবাই জানে এগুলো মিথ্যা মামলা। যারা মিথ্যা মামলা দিয়েছে, তাদের উদ্দেশ্য কী? এ ধরনের মিথ্যা মামলা দিয়ে কি জুলাই-আগস্টের সহিংসতায় যারা মৃত্যুবরণ করেছে, তাদের পরিবার বিচার পাবে? আমাদের বিরুদ্ধে যারা মিথ্যা মামলা দিয়েছে, তাদের উদ্দেশ্য আর যাই হোক, বিচার নয়।

 

7.62 বুলেট ব্যবহার করে এবং স্নাইপার রাইফেল দিয়ে যে হত্যাকাণ্ডগুলো ঘটানো হয়েছে, কারা ছিল এর পেছনে? জুলাই-আগস্টে অসংখ্য পুলিশ, আওয়ামী লীগের নেতাকর্মীসহ অনেক আন্দোলনকারী মৃত্যুবরণ করেছে। আমি আগেও বলেছি এবং এখনো বলছি, আন্দোলনকারীদের মধ‍্যে তৃতীয় পক্ষের অনুপ্রবেশ ছিল। এই তৃতীয় পক্ষও অনেকগুলো হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমি মনে করি, সকল মৃত্যুর বিচার হওয়া দরকার। কিন্তু আমরা কোনো নিরপেক্ষ তদন্ত বা সুষ্ঠু বিচার প্রক্রিয়া দেখতে পাচ্ছি না। এই মৃত্যুগুলোকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং এসব মৃত্যুকে ঘিরে মামলা-বাণিজ্য চলছে।

 

এই ধরনের মিথ্যা মামলা দায়ের করে বাণিজ্য করা অনৈতিক এবং বেআইনি। যারা এই মিথ্যা মামলাগুলোর বাদী, আমরা তাদের তালিকা তৈরি করে রাখছি। মনে রাখবেন, সময় বদলাতে বেশি সময় লাগবে না। সকল হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি আমরা এই মিথ্যা মামলা দায়ের করা বাদীদেরও বিচারের আওতায় আনবো, ইনশাআল্লাহ।

 

-মোহাম্মদ আলী আরাফাত
সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )