1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৮০তম জন্মদিন আজ বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি পাকিস্তান

তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ২০৭ জন দেখেছেন

শাকিল খান, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে জাল ভিসা তৈরি ও প্রতারণার অভিযোগে মতিউর রহমান মিম (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও তারাগঞ্জ থানা-পুলিশের যৌথ দল। বুধবার (১২ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের অনন্তপুর দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মিম ওই গ্রামের আতাউর রহমানের ছেলে। পুলিশ বলছে, তিনি দীর্ঘদিন ধরে জাল ভিসা তৈরি ও প্রতারণার সঙ্গে জড়িত ছিলেন। তাঁকে একটি জাল ভিসা প্রতারক চক্রের অন্যতম হোতা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় তারাগঞ্জ থানায় গত ২৭ জুন একটি মামলা করা হয়। মামলাটি থানার মামলা নম্বর-১০ এবং সাইবার সুরক্ষা আইনে করা হয়েছে। ওই মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে মিমকে গ্রেপ্তার করা হয়।

তবে মামলায় মিমের বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অভিযোগ রয়েছে এবং জাল ভিসা তৈরির সঙ্গে তাঁর সম্পৃক্ততার বিষয়ে কী তথ্য পাওয়া গেছে, তা তদন্তের স্বার্থে বিস্তারিত জানায়নি পুলিশ।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাইবার সুরক্ষা আইনে করা মামলায় মিমকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। মামলাটি তদন্তাধীন। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, মামলাটির তদন্তের পাশাপাশি জাল ভিসা তৈরি ও প্রতারণার সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )