1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম
হাড়িয়ারকুঠির জলুবর থেকে ১৪ বছরের মাদ্রাসাছাত্রী নিখোঁজ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তারাগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত তারাগঞ্জে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন সৈয়দপুর শ্রমজীবী মানুষকে অতিথি করে ব্যতিক্রমী আয়োজন, প্রশংসায় শাহাদাত হোসেন সোহাগ আবুল কাশেম পল্লবের গ্রেফতারে সিলেট-বালাগঞ্জ আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকায় গ্রেফতার বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম পল্লব বালাগঞ্জে আওয়ামী লীগ নেতার পরিবারের পাশে সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম মুরাদ আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১২৪ জন দেখেছেন

শাকিল খান, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : পরিবেশ সুরক্ষায় সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে ২০২৬–২৭ অর্থবছরের ইউনিয়ন পর্যায়ের বৃক্ষরোপণ কর্মসূচি রংপুরের তারাগঞ্জ উপজেলায় শুরু হয়েছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে কর্মসূচির উদ্বোধন করা হয়।

সকাল নয়টায় তারাগঞ্জ উপজেলা সরকারি উদ্যানের সামনের সড়কে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ইউনিয়ন পরিষদের নিজস্ব তহবিল থেকে বিভিন্ন প্রজাতির প্রায় ১ হাজার ৮০০ ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাব্বর হোসেন। হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুমারেশ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সরকারের নির্দেশনা অনুযায়ী চলতি অর্থবছরে হাড়িয়ারকুঠি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব চারা রোপণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )