1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম
হাড়িয়ারকুঠির জলুবর থেকে ১৪ বছরের মাদ্রাসাছাত্রী নিখোঁজ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তারাগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত তারাগঞ্জে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন সৈয়দপুর শ্রমজীবী মানুষকে অতিথি করে ব্যতিক্রমী আয়োজন, প্রশংসায় শাহাদাত হোসেন সোহাগ আবুল কাশেম পল্লবের গ্রেফতারে সিলেট-বালাগঞ্জ আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকায় গ্রেফতার বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম পল্লব বালাগঞ্জে আওয়ামী লীগ নেতার পরিবারের পাশে সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম মুরাদ আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আবুল কাশেম পল্লবের গ্রেফতারে সিলেট-বালাগঞ্জ আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৮৩ জন দেখেছেন

বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক দুইবারের নির্বাচিত ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম পল্লবকে ঢাকায় গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট ও বালাগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা।

রোববার ঢাকায় পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে জানা গেছে। তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর বিয়ানীবাজারসহ সিলেটের রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এক যৌথ প্রতিবাদে নেতৃবৃন্দ বলেন, আবুল কাশেম পল্লব দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি দুইবার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে স্থানীয় জনগণের প্রতিনিধিত্ব করেছেন।

প্রতিবাদকারীরা বলেন, আবুল কাশেম পল্লবের মতো একজন পরিচিত রাজনৈতিক নেতা ও সাবেক জনপ্রতিনিধিকে গ্রেফতারের ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। তারা এই গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

তারা আরও বলেন, পল্লব দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে তাদের বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রেখেছেন। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে তার সক্রিয় উপস্থিতি এবং নেতাকর্মীদের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণে তিনি স্থানীয়ভাবে পরিচিতি লাভ করেছেন।

নেতৃবৃন্দের দাবি, রাজনৈতিক মতপার্থক্য বা কোনো অভিযোগের কারণে একজন রাজনৈতিক নেতাকে হয়রানি বা অন্যায়ভাবে গ্রেফতার করা কোনোভাবেই কাম্য নয়। তারা আবুল কাশেম পল্লবের বিরুদ্ধে আনা অভিযোগ থাকলে তা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্তের আহ্বান জানান এবং একই সঙ্গে তার দ্রুত ও নিঃশর্ত মুক্তি দাবি করেন।

আবুল কাশেম পল্লবের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন—অ্যাডভোকেট শাহ ফরিদ আহমেদ, সহ-সভাপতি, সিলেট জেলা আওয়ামী লীগ; মতিউর রহমান শাহীন, উপদেষ্টা, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহ-সভাপতি, যুক্তরাজ্য শেফিল্ড আওয়ামী লীগ; অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু, সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগ; হারুনূর রশিদ, সাবেক সহ-সভাপতি, অবিভক্ত বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগ; এবং অলিউর রহমান, বালাগঞ্জ প্রবাসী আওয়ামী লীগ পরিবার।

প্রতিবাদকারীরা বলেন, আবুল কাশেম পল্লবের গ্রেফতারের ঘটনায় তারা তার পরিবারের সদস্য, রাজনৈতিক সহকর্মী ও অনুসারীদের প্রতি সংহতি প্রকাশ করছেন এবং অবিলম্বে তার মুক্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )