1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বালাগঞ্জে আওয়ামী লীগ নেতার পরিবারের পাশে সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম মুরাদ আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি

তুলতে গিয়েছিলেন ৩ হাজার টাকা, একাউন্টে দেখেন ৭৬০ কোটি!

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১১২ জন দেখেছেন

ভারতের পশ্চিমবঙ্গের দুটি জেলায় দুই গৃহবধূর ব্যাংক হিসাব থেকে অস্বাভাবিক অঙ্কের টাকা দেখানোর ঘটনা ঘটেছে। এক নারীর হিসাবে দেখা যায় প্রায় ৭৬০ কোটি রুপি, আরেকজনের হিসাবে দেখা যায় প্রায় ৭৪০ কোটি রুপি।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, প্রথম ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার কালিকাপুর গ্রামে। সেখানকার বাসিন্দা সেরিফা খাতুন সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়ার একটি শাখায় অর্থ তুলতে গিয়ে তার হিসাবে ৭,৫৯৬,৯৫১,৯৫১ দশমিক ১৬ রুপি (প্রায় ৭৫৯ কোটি ৬৯ লাখ রুপি) দেখতে পান।

পরিবার সূত্রে জানা যায়, তামিলনাড়ুতে কর্মরত তার দেওর সেরিফা খাতুনের হিসাবে ৩ হাজার রুপি পাঠিয়েছিলেন। সেই টাকা তুলতে গিয়েই অস্বাভাবিক এই ব্যালেন্স দেখতে পান তিনি।

সেরিফা খাতুন বলেন, তাদের পরিবার আর্থিকভাবে অসচ্ছল। পরিবারের সদস্যরা ভিনরাজ্যে শ্রমিকের কাজ করেন। হঠাৎ হিসাবে এত বিপুল অর্থ দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও লালগোলা থানায় জানান।

এ ঘটনার কারণ জানতে পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে। তবে এখন পর্যন্ত ব্যাংকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

একই দিনে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের উত্তর ধুলাগাঁও গ্রামেও একই ধরনের আরেকটি ঘটনা ঘটে। সরকারি প্রকল্পের টাকা জমা হয়েছে কি না, তা জানতে ব্যাংকে গিয়ে হিসাবের বিবরণী নেন স্বপ্না বর্মন। সেখানে তার হিসাবে প্রায় ৭৪০ কোটি রুপি দেখানো।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার সঙ্গে কথা বলে এবং পুনরায় হিসাব যাচাই করার পরামর্শ দেয়। পরে আবার ব্যালেন্স পরীক্ষা করলে দেখা যায়, হিসাবে ৭৪০ কোটি রুপি নয়, আগের মতোই রয়েছে মাত্র ২০২ রুপি।

স্থানীয় প্রশাসন ও ব্যাংক সূত্রের প্রাথমিক ধারণা, দুটি ঘটনাই প্রযুক্তিগত ত্রুটি বা সার্ভার সমস্যার কারণে ভুল ব্যালেন্স প্রদর্শনের ফল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )