1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম
হাড়িয়ারকুঠির জলুবর থেকে ১৪ বছরের মাদ্রাসাছাত্রী নিখোঁজ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তারাগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত তারাগঞ্জে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন সৈয়দপুর শ্রমজীবী মানুষকে অতিথি করে ব্যতিক্রমী আয়োজন, প্রশংসায় শাহাদাত হোসেন সোহাগ আবুল কাশেম পল্লবের গ্রেফতারে সিলেট-বালাগঞ্জ আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকায় গ্রেফতার বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম পল্লব বালাগঞ্জে আওয়ামী লীগ নেতার পরিবারের পাশে সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম মুরাদ আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বালাগঞ্জে আওয়ামী লীগ নেতার পরিবারের পাশে সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম মুরাদ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১৮০ জন দেখেছেন

বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়ন আওয়ামী লীগের কারাবরণকারী সাধারণ সম্পাদক ক্বারি রুহেল আহমেদ চৌধুরীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন সাবেক ছাত্রনেতা ও যুক্তরাষ্ট্র প্রবাসী, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলাম মুরাদ।

২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়ে বালাগঞ্জসহ সিলেটের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নির্যাতিত ও নিপীড়িত নেতাকর্মীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি নিজের সাধ্যমতো তাদের পাশে দাঁড়িয়েছেন আমিনুল ইসলাম মুরাদ। এরই ধারাবাহিকতায় ক্বারি রুহেল আহমেদ চৌধুরীর পরিবারের খোঁজখবর নিয়ে তাদের সহযোগিতায় এগিয়ে আসেন তিনি।

স্থানীয়রা জানান, আমিনুল ইসলাম মুরাদ দীর্ঘদিন ধরে প্রবাসে থেকেও এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রেখে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। করোনা মহামারির সময় এবং বিভিন্ন বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগে যুক্তরাষ্ট্র থেকে এলাকার অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি।

এ ছাড়া ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়ে সিলেটের একজন যুবলীগ কর্মী ও বালাগঞ্জের একজন যুবলীগ কর্মী নিহত হওয়ার ঘটনায় তাদের পরিবারের প্রতিও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমিনুল ইসলাম মুরাদ। বর্তমানে তিনি বালাগঞ্জসহ সিলেটের বিভিন্ন এলাকার নেতাকর্মী ও অসহায় মানুষের খোঁজখবর নিচ্ছেন বলে জানা গেছে।

সাবেক এই ছাত্রনেতার এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। তারা বলেন, রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং দুর্যোগের সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া একজন সমাজসেবীর গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমিনুল ইসলাম মুরাদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এমন প্রত্যাশা তাদের।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )