1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রমজীবী মানুষকে অতিথি করে ব্যতিক্রমী আয়োজন, প্রশংসায় শাহাদাত হোসেন সোহাগ আবুল কাশেম পল্লবের গ্রেফতারে সিলেট-বালাগঞ্জ আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকায় গ্রেফতার বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম পল্লব বালাগঞ্জে আওয়ামী লীগ নেতার পরিবারের পাশে সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম মুরাদ আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা

ঢাকায় গ্রেফতার বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম পল্লব

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৩৬ জন দেখেছেন

বিয়ানীবাজার উপজেলা পরিষদের দুইবার নির্বাচিত ভাইস চেয়ারম্যান আবুল কাশেম পল্লবকে ঢাকায় গ্রেফতার করেছে পুলিশ। তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর বিয়ানীবাজারের রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তার রাজনৈতিক সহকর্মী ও অনুসারীরা অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

আবুল কাশেম পল্লব বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। পাশাপাশি তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দুইবার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে বিয়ানীবাজারের মানুষের আস্থা অর্জন করেন পল্লব। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগব্যবস্থার উন্নতি, সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা এবং জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখার কারণে তিনি স্থানীয়ভাবে একজন জনবান্ধব চেয়ারম্যান হিসেবে পরিচিতি পেয়েছেন বলে তার সহকর্মীদের দাবি।

তার রাজনৈতিক সহযোদ্ধারা বলেন, পল্লব শুধু একজন জনপ্রতিনিধিই ছিলেন না; সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো, এলাকার মানুষের কথা শোনা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে তিনি বিয়ানীবাজারে আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করেছেন।

রাজনৈতিক সহকর্মীদের ভাষ্য, আন্দোলন-সংগ্রামের রাজপথেও আবুল কাশেম পল্লব ছিলেন সাহসী ও সক্রিয় একজন সংগঠক। তার দৃঢ়চেতা নেতৃত্ব এবং সাংগঠনিক ভূমিকা দলীয় নেতাকর্মীদের মধ্যে তাকে বিশেষভাবে পরিচিত করে তুলেছে।

বিয়ানীবাজারের স্থানীয় বাসিন্দা ও তার সমর্থকদের দাবি, পল্লবের গ্রেফতারে তারা একজন পরিচিত ও জনপ্রিয় জনপ্রতিনিধিকে হারিয়েছেন। তারা দ্রুত তার মুক্তি দাবি করে বলেন, এলাকার মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে তাকে নিঃশর্ত মুক্তি দেওয়া উচিত।

তার রাজনৈতিক সহকর্মীদের প্রত্যাশা, ছাত্রনেতা থেকে জননেতা হিসেবে পরিচিতি পাওয়া আবুল কাশেম পল্লব দ্রুত মুক্ত হয়ে আবারও বিয়ানীবাজারের মানুষের পাশে দাঁড়াবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )