1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর

বেরোবির লেখক ফোরামের নেতৃত্বে মমিনুর -নুর আলম সিদ্দিক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৫ জন দেখেছেন

মো:হেলাল মিয়া,বেরোবি প্রতিনিধিঃ বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখার ২০২৩-২৪ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে সভাপতি লোকপ্রশাসন বিভাগের মমিনুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে ইংরেজি বিভাগের শিক্ষার্থী নুর আলম সিদ্দিক মনোনীত হয়েছে।

বৃহস্পতিবার ( ৩১ আগস্ট ) দুপুরে শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সামিউল ইসলাম , যুগ্ম-সাধারণ সম্পাদক হেলাল , সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক জব্বার , অর্থ সম্পাদক মিজানুর রহমান মিনার , দপ্তর সম্পাদক সুমন আহমেদ, উপ দপ্তর জীবন কুমার রায়, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জেসমিন আক্তার বৃষ্টি , সাহিত্য ও পাঠাগার সম্পাদক নাহিদ আহমেদ , প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কনক বরন ত্রিপুরা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সীমান্ত চক্রবর্তী , সম্পাদকীয় পর্ষদের সদস্য লিখা খাতুন , আল আমিন অরূপ আবির।

নব-মনোনীত সভাপতি বলেন, তরুণদের মাঝে লেখালেখির স্পৃহাকে জাগ্রত করতে এবং দক্ষ ও সৃষ্টিশীল লেখক তৈরিতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আমরা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবো বলে বিশ্বাস করি।
সাধারণ সম্পাদক বলেন, সবার আদর্শিক একত্রিত প্রচেষ্টায় একটি সংগঠন গড়ে উঠে। তরুণ লেখক সৃষ্টিতে আমরা অবদান রাখতে চাই। সংগঠনটিতে উপদেষ্টা হিসেবে আছেন জাতীয় পরিবেশ পদক প্রাপ্ত ব্যক্তিত্ব, কলা অনুষদের ডিন ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড.তুহিন ওয়াদুদ, একই বিভাগের অধ্যাপক ড. শফিক আশরাফ ও লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সাব্বীর আহমেদ চৌধুরী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )