1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ জুলাইয়ের হত্যা মামলা অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

জুলাই কাজে লাগিয়ে শিবির সব ক্যাম্পাসে একক কর্তৃত্বের স্বপ্ন দেখেছিল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১১০ জন দেখেছেন

জুলাইয়ের সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সব ক্যাম্পাসে একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেছিল বলে মন্তব্য করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। তার অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের দিনই শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে উঠে গেছে।

আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন অভিযোগ তোলেন আব্দুল কাদের।

তিনি বলেন, ‘ছাত্রশিবির জুলাইয়ের সুযোগকে কাজে লাগিয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে অপরাপর সবার রাজনীতি বন্ধ করার পাঁয়তারা চালিয়েছিল।

উদ্দেশ্য ছিল, কেবল নিজেরাই রাজনীতি করবে। সে লক্ষ্যে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে শিবিরের নেতারা ক্যাম্পাসে রাত-দিন মব চালিয়েছিল।’

আব্দুল কাদের বলেন, ‘৫ আগস্ট (২০২৪ সাল) বিকেলেই শিবির হলে উঠে গেছে, তাদের সব নেতাকর্মীদের হলে তুলে ফেলছে। বিপরীতে অন্য সংগঠনের কেউ হলে উঠতে গেলে মব সৃষ্টি করে হল থেকে বের করে দিয়েছে।

“ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘সাধারণ শিক্ষার্থী’ নামে তারা হল চালাইছে বলে জানান আব্দুল কাদের। তার দাবি, ব্যাচ প্রতিনিধির নামে শিবির হলগুলোতে ছায়া প্রশাসন কায়েম করেছে, হলের সব সিদ্ধান্ত নিত তারা। হলে কে থাকবে কে থাকতে পারবে না, কার নামে মামলা হবে কারা মামলা থেকে রেহাই পাবে, শিবির সব ঠিক করতো ব্যাচ প্রতিনিধির নামে।”

আব্দুল কাদের বলেন, ‘শিবির স্বপ্ন দেখেছিল, জুলাইয়ের সুযোগটা কাজে লাগিয়ে তারা বুয়েটের মতো ঢাবিসহ সব ক্যাম্পাসে একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে এবং সেটা ধরেও রাখবে।

কিন্তু সেটা যে সম্ভব না, অবাস্তব এবং দুঃস্বপ্ন, তারা সেটা বুঝে নাই।’

ছাত্রশিবির এই বিষয়টি যত তাড়াতাড়ি বুঝবে ততই নিজেদের জন্য লাভ বলে জানিয়েছেন আব্দুল কাদের। একই সঙ্গে তা সাধারণ শিক্ষার্থীদের জন্য, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের জন্যও লাভ বলে মন্তব্য তার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )