1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম
জামিনের ৫ দিন পরই বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপির সাবেক নেতা আটকের পর থানার দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য নৌপরিবহন মন্ত্রণালয়ে ৩৫ জনের স্থায়ী নিয়োগ, নতুন পে স্কেলে চাকরির সুযোগ এফবিআই-এর নিরাপত্তা ভেদ করে হাজারো কর্মকর্তার গোপন তথ্য চুরির দাবি ‘শাইনিহান্টার্স’-এর হাজী দা‌নেশ বিশ্ব‌বিদ্যাল‌য়ের ‌শিক্ষার্থীর ঝুলন্ত মর‌দেহ উদ্ধার দুই কোটি শিক্ষক-শিক্ষার্থী পাবে স্মার্ট কার্ড, ব্যয় ৬ হাজার কোটি টাকা বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ

চীনের নতুন মানচিত্র প্রত্যাখ্যান আরও ৪ দেশের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৩ জন দেখেছেন

সম্প্রতি নতুন মানচিত্র প্রকাশ করেছে চীন। নতুন এই মানচিত্রে ভারতের সমগ্র অরুণাচল রাজ্যটিকে অন্তর্ভুক্ত করেছে দেশটি। এ নিয়ে বেইজিং ও দিল্লির মধ্যে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। এবার এই মানচিত্র প্রত্যাখ্যান করেছে আরও চারটি দেশ।

শুধু অরুণাচলই নয়, ‘আকসাই চিন’ নামে লাদাখ-সংলগ্ন যে ভূখন্ডটিকে ভারত নিজেদের বলে দাবি করে থাকে সেটিও আগের মতোই চীনের এই নতুন ম্যাপে জায়গা করে নিয়েছে। ভারতের পর ভিয়েতনাম বলছে, চীনের নতুন প্রকাশিত সরকারি মানচিত্র স্প্র্যাটলি এবং প্যারাসেল দ্বীপপুঞ্জের ওপর তার সার্বভৌমত্ব এবং এর জলসীমার এখতিয়ার লঙ্ঘন করা হয়েছে।

ভিয়েতনামের সরকারি বিবৃতিতে বলা হয়েছে, নাইন ডট লাইনের ওপর ভিত্তি করে চীনের মানচিত্রে যে সার্বভৌমত্ব এবং সামুদ্রিক অঞ্চল অন্তর্ভুক্ত করা হয়েছে তা অবৈধ।

বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফাম থু হ্যাং বলেছেন, নাইন ডট লাইনের ওপর ভিত্তি করে চীন দক্ষিণ চীন সাগরে যে সকল দাবি করেছে ভিয়েতনাম দৃঢ়ভাবে তার বিরোধিতা করে।

ফিলিপাইন বলেছে, তারা দক্ষিণ চীন সাগরে চীনের বিস্তৃত দাবিকে স্বীকৃতি দেয় না। মালয়েশিয়া এবং তাইওয়ানের সরকারও বেইজিংকে তাদের ভূখণ্ড দাবি করার অভিযোগে কঠোর ভাষায় বিবৃতি দিয়েছে।

বুধবার বেইজিংয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মানচিত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, তার সরকার মনে করে এখানে যৌক্তিক কারণ আছে। তাই এ ব্যাপারে শান্ত থাকুন এবং অতিরিক্ত ব্যাখ্যা করা থেকে বিরত থাকুন। যেহতু চীন মানচিত্র প্রকাশ করেছে তাই প্রকাশক, কোম্পানি এবং অন্যদের কাছে এর সরকারি অনুমোদন রয়েছে। বিদেশি সংস্থাগুলো মাঝে মাঝে মানচিত্রের ব্যবহার নিয়ে চীনা সরকারের সঙ্গে ঝামেলায় পড়ে।

দক্ষিণ চীন সাগরের ৮০ শতাংশের বেশি দাবি করে চীন। ১৯৪৭ সালের মানচিত্রে এই দাবি আরও জোরালো করে বেইজিং যা নাইন ডট লাইন নামে পরিচিত। এই অংশের কিছু এলাকা ভিয়েতনাম, ফিলিপাইন, ব্রুনাই, মালয়েশিয়া এবং তাইওয়ান নিজেদের দাবি করে। এই সীমানা নিয়ে দেশগুলোর সঙ্গে চীনের প্রায়ই দ্বন্দ্ব বাধে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )