1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
​”চলতি বছরেই দেশে ফিরব” — এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা

সাত বছর পর শোলাকিয়া জঙ্গি হামলা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১২৭ জন দেখেছেন

দীর্ঘ সাত বছর পর কিশোরগঞ্জের চাঞ্চল্যকর শোলাকিয়া জঙ্গি হামলা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

সাক্ষ্য গ্রহণের সময় মামলার পাঁচ আসামির সকলকেই আদালতে উপস্থিত করা হয়। এ সময় বাদীসহ ১৭ জন সাক্ষির সাক্ষ্যগ্রহণ শুরু করেন আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌস ইবনে হক।

এর আগে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে মামলার পাঁচ আসামিকে আদালতে হাজির করা হয়। তারা হলেন জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধি ওরফে সুভাস ওরফে জাহিদ, মিজানুর রহমান ওরফে বড় মিজান, মো. সবুর খান হাসান ওরফে সোহেল ওরফে নুরুল্লাহ, জাহেদুল হক ওরফে তানিম এবং আনোয়ার।

শোলাকিয়া জঙ্গি হামলার ঘটনায় সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলাটি বর্তমানে বিশেষ ট্রাইব্যুনাল সন্ত্রাস দমন ট্রাইব্যুনাল-২ আদালতে বিচারাধীন রয়েছে। কিশোরগঞ্জ আদালতের সরকারি কৌশলী (পিপি) এডভোকেট আবু নাসের মো. ফারুক সঞ্জু বিষয়টি নিশ্চিত করেছেন।

সরকারি কৌশলী (পিপি) এডভোকেট আবু নাসের মো. ফারুক সঞ্জু বলেন, ঘটনার সাত বছর পরে হলেও সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ায় দ্রুত মামলার বিচারিক কার্যক্রম শেষ করা সম্ভব হবে। সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৪ অক্টোবর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )