1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম
সিলেট, ময়মনসিংহ ও কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু মিথ্যা মামলা গুলিবিদ্ধ হওয়ার ভুয়া দাবি, জীবিত মানুষকেও দেখানো হয় মৃত ফ্লাইওভারে ঝুলছিল ছাত্রলীগ নেতার নিথর দেহ পবিত্র ঈদুল আজহা পর্যন্ত দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা পলকের ঘাড়ের দুটি, কোমরের ৩টি হাড় সরে গেছে, দাবি আইনজীবীর রূপপুর প্রকল্প নিয়ে তারেক রহমানের বক্তব্যের জবাব দিলেন আরাফাত জুলাইয়ের হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু নির্যাতিত নেতাকর্মীদের পাশে থাকার আশ্বাস দিয়ে যুক্তরাজ্যে ফিরছেন মতিউর রহমান শাহীন বিশ্ব মা দিবস আজ

পলকের ঘাড়ের দুটি, কোমরের ৩টি হাড় সরে গেছে, দাবি আইনজীবীর

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ২৬ জন দেখেছেন

সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়ার পথে প্রিজনভ্যানে দুর্ঘটনায় আহত হন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এতে তিনি ঘাড়ে ও কোমরে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরবর্তীতে আইনজীবীদের আবেদনে পলকের এমআরআই করা হয়। এমআরআই প্রতিবেদনে পলকের ঘাড়ে দুটি, কোমরে তিনটিসহ মোট পাঁচটি হাড় সরে গেছে।

আজ মঙ্গলবার (১২ মে) পলকের আইনজীবী তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবী বলেন, ‘প্রিজন দুর্ঘটনার পর আমরা গত ৫ মে সিএমএম কোর্টে তার এমআরআই করার আবেদন করি। এরপর কারা কর্তৃপক্ষের নির্দেশে পিজি হাসপাতালে সাবেক প্রতিমন্ত্রী পলকের এমআরআই করা হয়। আজ আমরা এমআরআই প্রতিবেদন হাতে পেয়েছি।

প্রতিবেদনে দেখা গেছে, পলকের কোমরে ৩টা হাড় যথাক্রমে এল-২, এল-৩ ও এল-৪ সরে গেছে। এ ছাড়া ঘাড়ে ২টি হাড়ে সমস্যা ধরা পড়েছে। এর মধ্যে ঘাড়ের সি ৫-৬ এর ভিতর একটি ও সি ৬-৭ এর ভিতর ডিস্কে সমস্যা দেখা গেছে’।

আইনজীবী আরো বলেন, ‘জুনাইদ আহমেদ পলক আগে থেকেই অসুস্থ।

গত শনিবার আমি কারাগারে তার সাথে দেখা করি। তিনি ঘাড় নাড়াতে পারছেন না। প্রতিবেদনে ঘাড় ও কোমরে হাড় সরে গেলেও চিকিৎসার কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমরা তার চিকিৎসার জন্য আদালতে আবেদন করব।’

প্রিজনভ্যানে দুর্ঘটনার বিষয়ে পলকের আইনজীবী তরিকুল ইসলাম বলেন, ‘এটি নিছক দুর্ঘটনা, নাকি পরিকল্পিত আমরা তা সন্দেহ প্রকাশ করছি।

এটা নিয়ে কোনো তদন্ত কমিটিও হয়নি’।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বর্তমানে সাক্ষ্যগ্রহণ চলছে। গত বুধবার থেকে এই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলার অন্যতম আসামি সজীব ওয়াজেদ জয় বর্তমানে পলাতক থাকলেও জুনাইদ আহমেদ পলক গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )