1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম
মহিষের তাণ্ডবে প্রাণ গেল দুজনের, আতঙ্ক ছড়ায় দেওয়ানগঞ্জের পশুর হাটে বরগুনায় আদালতের সামনে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা সকাল থেকে রাত পর্যন্ত ৬ জেলায় সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত বিএনপি সরকারের তিন মাসে ধর্ষণের শিকার ১৩৭ জন, ৯১ জনই শিশু নাড়ির টানে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক-পিকআপে ফিরছে মানুষ একাধিক উপদেষ্টার প্রভাবে তিনবার পদত্যাগ করতে চেয়েছিলাম: তৌহিদ হোসেন আওয়ামী লীগের সভাপতি পদ ছাড়তে অস্বীকৃতি জানালেন শেখ হাসিনা টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের পরিচয় পাওয়া গেছে জাতিসংঘের নামে ‘মিথ্যা মৃত্যুর সংখ্যা’ প্রচার করে জুলাই নিয়ে বয়ান দাঁড় করানো হয়েছে: আরাফাত

ব্যতিক্রমী স্বাদের খাবারের রেসিপি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ১০৯ জন দেখেছেন

খাবারের স্বাদে ভিন্নতা আনতে চাই ভিন্ন স্বাদের আইটেম। এমন কিছু ব্যতিক্রমী স্বাদের খাবারের রেসিপি আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হলো-

মাশরুম মাসালা অমলেট

উপকরণ : মাশরুম কুচি ৩ চা চামচ, ডিম ৩টা, পিঁয়াজ কুচি ২ চা চামচ, কাঁচামরিচ কুচি- ১ চা চামচ, ধনেপাতা কুচি ২ চা চামচ, গোলমরিচের গুঁড়া ১/২ চা চামচ, জিরা গুঁড়া ১/২ চা চামচ, টমেটো কুচি ২ চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, বাটার অথবা তেল ভাজার জন্য পরিমাণ মতো।

প্রণালি : একটি বড় পাত্রে ডিম ফাটিয়ে নিয়ে তাতে লবণ, গোলমরিচের গুঁড়া, সামান্য জিরা গুঁড়া ও ধনেপাতা কুচি মিশিয়ে নিন। এবার চুলা জ্বালিয়ে একটি প্যানে বাটার বা তেল গরম করতে দিন। চুলার আঁচ মাঝারি রাখবেন। তারপর এতে মাশরুম কুচি, পিঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে হালকা করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে টমেটো কুচি দিয়ে হালকা নেড়ে নিন। তারপর গোলানো ডিমের মিশ্রণটি ঢেলে দিন। ডিম ভাজির মতো করে পুরো প্যানে মিশ্রণটি ছড়িয়ে দিন ও ঢাকনা দিয়ে ঢেকে ১ মিনিট অপেক্ষা করুন। এরপর অমলেটটি সাবধানে উল্টে দিন। দুই পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে চুলা বন্ধ করে দিন।

ফিশ স্টেক

উপকরণ : বড় মাছের পেটি ৪ টুকরা, লবণ পরিমাণমতো, লেবুর রস ১ চা চামচ, বাটার ৩ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া ১ চা চামচ, রসুনের রস ১ চা চামচ, সয়া সস সামান্য এবং ভিনেগার সামান্য।

প্রণালি : প্রথমে মাছের টুকরাগুলো গোলমরিচের গুঁড়া, রসুনের রস ও লবণ দিয়ে মাখিয়ে মেরিনেট করে নিন। এরপর চুলায় ফ্রাইপ্যান গরম করে বাটার দিয়ে দিন। তাতে মাছের টুকরা দিয়ে দিন। হালকা আঁচে এপিঠ ওপিঠ ভেজে নিন। যাতে পোড়াপোড়া না হয়ে যায়। প্রতি পাশ ১ মিনিট করে ৩/৪ বার ভাজুন। এবার লেবুর রস, সামান্য সয়া সস ও ভিনেগার দিয়ে দিন। বাটারের সঙ্গে রসুনের ফ্লেভার অনেকেই পছন্দ করেন, সেক্ষেত্রে ভিনেগার ও সয়া সস এড়িয়ে যেতে পারেন। ব্যস, তৈরি ফিশ স্টেক।

লেখক: সোনিয়া রহমান, রন্ধনশিল্পী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )