1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
পর্তুগালের একমাত্র গোলটা করেছেন জোয়াও ফেলিক্সসেলেসাও পর্তুগাল দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কমেছে গ্যাসের সরবরাহ, ভোগান্তির আশঙ্কা জামিনের ৫ দিন পরই বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপির সাবেক নেতা আটকের পর থানার দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য নৌপরিবহন মন্ত্রণালয়ে ৩৫ জনের স্থায়ী নিয়োগ, নতুন পে স্কেলে চাকরির সুযোগ এফবিআই-এর নিরাপত্তা ভেদ করে হাজারো কর্মকর্তার গোপন তথ্য চুরির দাবি ‘শাইনিহান্টার্স’-এর হাজী দা‌নেশ বিশ্ব‌বিদ্যাল‌য়ের ‌শিক্ষার্থীর ঝুলন্ত মর‌দেহ উদ্ধার দুই কোটি শিক্ষক-শিক্ষার্থী পাবে স্মার্ট কার্ড, ব্যয় ৬ হাজার কোটি টাকা বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

ভোগ্যপণ্যের দাম বাড়ার কারণ জানালেন বাণিজ্য উপদেষ্টা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ২২৯ জন দেখেছেন

ভোগ্যপণ্যের দাম বাড়ার কারণ জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দীন। তিনি বলেন, বাজারে পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি করে ভোগ্যপণ্যের বাজার অস্থিতিশীল করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) চট্টগ্রাম নগরীতে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, দেশে পণ্যের ঘাটতি নেই। তবে ডিও (ডেলিভারি অর্ডার) এবং এসও (সাপ্লাই অর্ডার) ব্যবস্থার কারণে বাজারে দাম বৃদ্ধি পাচ্ছে। বাজারে বিদ্যমান লেনদেন পদ্ধতির কারণে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরও সমাধান হচ্ছে না। পাইকারি থেকে খুচরা পর্যায়ে সব ধরনের লেনদেনে স্বচ্ছতা আনতে হবে।

খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবুল বশর চৌধুরী বলেন, বাজারে বিদ্যমান ডিও ও এসও প্রথা পুরোপুরি বাতিল করা সম্ভব নয়। তবে পণ্যের সরবরাহ তারিখ নিশ্চিত করতে হবে। এসব বিষয় নজরদারির জন্য নিয়মিত অভিযান পরিচালনার পরামর্শ দেন তিনি।

সভায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে জানানো হয়, গত দুই মাসে চট্টগ্রামে চার শতাধিক অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়ম পাওয়ায় ব্যবসায়ীদের কাছ থেকে ৪৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম। বক্তব্য রাখেন বাণিজ্য সচিব মোহাং সেলিম উদ্দিন, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা ইকবাল, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান এবং চট্টগ্রামের ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )