1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম
হাড়িয়ারকুঠির জলুবর থেকে ১৪ বছরের মাদ্রাসাছাত্রী নিখোঁজ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তারাগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত তারাগঞ্জে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন সৈয়দপুর শ্রমজীবী মানুষকে অতিথি করে ব্যতিক্রমী আয়োজন, প্রশংসায় শাহাদাত হোসেন সোহাগ আবুল কাশেম পল্লবের গ্রেফতারে সিলেট-বালাগঞ্জ আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকায় গ্রেফতার বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম পল্লব বালাগঞ্জে আওয়ামী লীগ নেতার পরিবারের পাশে সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম মুরাদ আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

দু’দিনের ব্যবধানেই বাড়ল সোনার দাম

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ২১০ জন দেখেছেন

দু দিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম ফের বাড়ানো হয়েছে। এ দফায় ভরিতে প্রায় দুই হাজার টাকা বাড়ানো হয়েছে। এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াবে ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা, যা শুক্রবার (২২ নভেম্বর) থেকে সারা দেশে কার্যকর হবে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বেড়েছে। সে জন্য দাম সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে। তবে সোনার দাম বাড়লেও রুপার দাম একই থাকছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ২ হাজার ৫৭৮ টাকায়ই বিক্রি হবে।

জুয়েলার্স সমিতি সর্বশেষ গত মঙ্গলবার (১৮ নভেম্বর) সোনার দাম ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৯৪০ টাকা বাড়িয়েছিল। এর আগে গত মাসে সোনার দাম বেড়ে সর্বোচ্চ ১ লাখ ৪১ হাজার ৯৫১ টাকায় উঠেছিল। সেটিই ছিল দেশের ইতিহাসে এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দামের রেকর্ড।

বাজুসের তথ্য অনুযায়ী, শুক্রবার থেকে হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকায় বিক্রি হবে। প্রতি ভরি ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ৩৩ হাজার ৯৮ টাকা এবং ১৮ ক্যারেট সোনা ১ লাখ ১৪ হাজার ৮৬ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম হবে ৯৩ হাজার ৬৭৪ টাকা।

বৃহস্পতিবার পর্যন্ত বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ছিল ১ লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকা। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ৩১ হাজার ১৯৭ টাকা, ১৮ ক্যারেট সোনা ১ লাখ ১২ হাজার ৪৫৩ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ৯২ হাজার ২৮৬ টাকায় বিক্রি হয়েছে। সে হিসেবে আগামীকাল থেকে ২২ ক্যারেটে ভরিপ্রতি ১ হাজার ৯৯৪ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৯০১ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৬৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ১ হাজার ৩৮৮ টাকা দাম বাড়বে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )