1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৮০তম জন্মদিন আজ

ওমানে গাড়ির ভেতর থেকে চট্টগ্রামের প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৩৭ জন দেখেছেন

যে বাড়িতে কয়েকদিন পর বিয়ের আনন্দে মুখর থাকার কথা ছিল, সেই বাড়িতেই এখন নেমে এসেছে শোকের ছায়া। বিয়ের আয়োজন থেমে গেছে, চারদিকে শুধু স্বজনদের কান্না আর প্রিয়জনদের লাশ দেশে ফেরার অপেক্ষা।

ওমানের মুলাদ্দা এলাকায় একটি গাড়ির ভেতর থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একই পরিবারের চার সহোদরের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। বুধবার (১৩ মে) সকালে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহতরা হলেন রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নের বান্দারাজার পাড়া এলাকার বাসিন্দা রাসেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম। তারা সবাই দীর্ঘদিন ধরে জীবিকার উদ্দেশ্যে ওমানে বসবাস করছিলেন।

স্থানীয় সূত্র জানায়, পরিবারের এক ভাইয়ের বিয়ে উপলক্ষে বাড়িতে চলছিল প্রস্তুতি। খুব শিগগিরই দুই ভাইয়ের দেশে ফেরারও কথা ছিল। বিয়ের কেনাকাটার জন্য চার ভাই একসঙ্গে বের হয়েছিলেন। কিন্তু সেই বের হওয়াই হয়ে দাঁড়ায় তাদের জীবনের শেষ যাত্রা।

ওমানে অবস্থানরত নিহতদের এক আত্মীয় প্রথমে পরিবারের সদস্যদের মৃত্যুর খবর জানান। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিরাও নিশ্চিত করেন।

জানা গেছে, বুধবার সকাল দিকে স্থানীয়রা একটি গাড়ির ভেতরে চারজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের মৃত ঘোষণা করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্লান্ত অবস্থায় তারা গাড়ির ভেতরে এসি চালু রেখে ঘুমিয়ে পড়েছিলেন। এতে গ্যাসজনিত বিষক্রিয়া বা শ্বাসরোধের মতো কোনো ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চালাচ্ছে ওমান পুলিশ।

বর্তমানে চার ভাইয়ের মরদেহ স্থানীয় থানার তত্ত্বাবধানে রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ মাস্কাটে নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )