1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
চট্টগ্রামের বন্যায় ইউনূসের ‘১০ হাজার কোটি টাকা সহায়তা’ দাবি ভিত্তিহীন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে সামনে রেখে বালাগঞ্জে ঐক্যের আহ্বান রুম্মান আহমেদের চুক্তির চেয়ে ৫০% বেশি দামে কেনা হচ্ছে ২০ হাজার কোটি টাকার এলএনজি দুই বছরে নিরাপত্তা হেফাজতে আওয়ামী লীগের ৪৩ কর্মীর মৃত্যু দক্ষিণ সুরমা ও বালাগঞ্জে ঐক্যের আহ্বান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কাজ করার আহ্বান বালাগঞ্জের আমির হোসেন নুরুর সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়ার আবেদন জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানাল ফেনী চ্যারিটি ফাউন্ডেশন কারাগারে যুবলীগ নেতার মৃত্যু রাত ১০ টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে শাহবাগ থেকে সরে গেলেন এইচএসসি শিক্ষার্থীরা

ঈদ উপহার নিয়ে ক্বারী রুহেল আহমদ চৌধুরীর পরিবারের পাশে খিজির আহমদ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ২৯৪ জন দেখেছেন

সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ক্বারী রুহেল আহমদ চৌধুরীর পরিবারের পাশে ঈদ উপহার নিয়ে দাঁড়িয়েছেন যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক খিজির আহমদ।

ঈদুল আজহা উপলক্ষে তিনি পরিবারের সদস্যদের জন্য নতুন কাপড়সহ বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করেন।

সম্প্রতি ক্বারী রুহেল আহমদ চৌধুরীর পরিবারের সদস্যদের সঙ্গে ভিডিও কলে সাক্ষাৎ করেন খিজির আহমদ। এ সময় তিনি তাদের খোঁজখবর নেন এবং চলমান পরিস্থিতিতে পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

খিজির আহমদ বলেন, “ক্বারী রুহেল আহমদ চৌধুরীর পরিবার বর্তমানে কঠিন সময় পার করছে। মানবিক দায়িত্ববোধ থেকেই আমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই প্রকৃত আনন্দ নিহিত।”

তিনি আরও বলেন, “আমি শুরু থেকেই এই পরিবারের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব। ক্বারী রুহেল আহমদ চৌধুরীর আইনি বিষয়গুলোতেও প্রয়োজনীয় সহযোগিতা করার চেষ্টা করছি। আমরা আশা করি, তিনি ন্যায়বিচার পাবেন।”

স্থানীয় সূত্রে জানা গেছে, বোয়ালজুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ক্বারী রুহেল আহমদ চৌধুরী গত ১ মে একটি মামলায় গ্রেপ্তার হন। এরপর থেকে তাঁর পরিবার নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে বলে স্বজনেরা দাবি করেন।

পরিবারের সদস্যরা জানান, ঈদকে সামনে রেখে খিজির আহমদের এই সহযোগিতা তাদের জন্য স্বস্তির বার্তা হয়ে এসেছে। তারা তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

স্থানীয় বাসিন্দাদের কয়েকজন বলেন, যেকোনো সংকটময় সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক উদ্যোগ। ক্বারী রুহেল আহমদ চৌধুরীর পরিবারের প্রতি খিজির আহমদের সহযোগিতা এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )