1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম
চট্টগ্রামের বন্যায় ইউনূসের ‘১০ হাজার কোটি টাকা সহায়তা’ দাবি ভিত্তিহীন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে সামনে রেখে বালাগঞ্জে ঐক্যের আহ্বান রুম্মান আহমেদের চুক্তির চেয়ে ৫০% বেশি দামে কেনা হচ্ছে ২০ হাজার কোটি টাকার এলএনজি দুই বছরে নিরাপত্তা হেফাজতে আওয়ামী লীগের ৪৩ কর্মীর মৃত্যু দক্ষিণ সুরমা ও বালাগঞ্জে ঐক্যের আহ্বান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কাজ করার আহ্বান বালাগঞ্জের আমির হোসেন নুরুর সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়ার আবেদন জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানাল ফেনী চ্যারিটি ফাউন্ডেশন কারাগারে যুবলীগ নেতার মৃত্যু রাত ১০ টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে শাহবাগ থেকে সরে গেলেন এইচএসসি শিক্ষার্থীরা

ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৭২ জন দেখেছেন

আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন স্পেনের কোচ লুইস ডে লা ফুয়েন্তে। তবে ঘোষিত দলে জায়গা হয়নি অভিজ্ঞ স্ট্রাইকার ও নিয়মিত অধিনায়ক আলভারো মোরাতার। ইনজুরিতে থাকলেও দলে রাখা হয়েছে তরুণ তারকা লামিনে ইয়ামালকে।

মোরাতাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যে ফুটবলবিশ্বে আলোচনার জন্ম দিয়েছে। আক্রমণভাগে তরুণদের ওপর আস্থা রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন দে লা ফুয়েন্তে। অন্যদিকে, পায়ের হাড় ভাঙার কারণে অস্ত্রোপচার হওয়া বার্সেলোনার মিডফিল্ডার ফের্মিন লোপেজও স্বাভাবিকভাবেই দল থেকে ছিটকে গেছেন।

তবে স্পেন শিবিরের সবচেয়ে বড় দুশ্চিন্তা লামিনে ইয়ামালকে ঘিরে। ইনজুরির কারণে কেপ ভার্দের বিপক্ষে প্রথম ম্যাচে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবু তাঁকে স্কোয়াডে রেখেছেন কোচ।

মাঝমাঠে যথারীতি আছেন ব্যালন ডি’অরজয়ী রদ্রি, গাভি ও পেদ্রি। এ ছাড়া আক্রমণভাগে নিকো উইলিয়ামস, দানি অলমো ও ফেররান তোরেসদের ওপর ভরসা রাখছে স্পেন।

স্পেনের বিশ্বকাপ অভিযান শুরু হবে আগামী ১৪ জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপ ‘এইচ’-এ তাদের অন্য দুই প্রতিপক্ষ সৌদি আরব ও উরুগুয়ে।

স্পেনের বিশ্বকাপ স্কোয়াড

গোলকিপার: উনাই সিমন, ডেভিড রায়া, জোয়ান গার্সিয়া।

ডিফেন্ডার: মার্ক কুকুরেয়া, আলেহান্দ্রো গ্রিমালদো, পাউ কুবারসি, আইমেরিক লাপোর্তে, মার্ক পুবিল, এরিক গার্সিয়া, মার্কোস ইয়োরেন্তে ও পেদ্রো।

মিডফিল্ডার: পেদ্রি, ফ্যাবিয়ান রুইজ, মার্টিন জুবিমেন্দি, গাভি, রদ্রি, অ্যালেক্স বায়েনা ও মিকেল মেরিনো।

ফরোয়ার্ড: মিকেল ওয়ারজাবাল, দানি অলমো, নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো, ফেররান তোরেস, বোর্হা ইগলেসিয়াস, ভিক্টর মুনোজ ও লামিনে ইয়ামাল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )