1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৮০তম জন্মদিন আজ

মহিষের তাণ্ডবে প্রাণ গেল দুজনের, আতঙ্ক ছড়ায় দেওয়ানগঞ্জের পশুর হাটে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১২৭ জন দেখেছেন

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী কোরবানির পশুর হাটে মহিষের আক্রমণে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। সোমবার সন্ধ্যায় জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মজিবুর রহমান। এর আগে রোববার ঘটনাস্থলের পর হাসপাতালে নেওয়ার পথে মারা যান রুহুল আমিন।

নিহত মজিবুর রহমান উপজেলার চর মাদার গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে। অপর নিহত রুহুল আমিন কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার জাউনিয়ার কড়াইডাঙ্গীপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সানন্দবাড়ী কোরবানির পশুর হাটে বিক্রির জন্য কয়েকটি মহিষ নিয়ে আসেন আকন্দপাড়া গ্রামের এক ব্যক্তি। হাটে আনার পর একটি মহিষ আচমকা উত্তেজিত হয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

একপর্যায়ে মহিষটি হাটজুড়ে ছোটাছুটি শুরু করে। সামনে যাকে পেয়েছে, তাকেই আক্রমণ করেছে। প্রাণ বাঁচাতে হাটে থাকা মানুষজন দিকবিদিক ছুটতে থাকেন। এ সময় রুহুল আমিনসহ অন্তত ছয়জন আহত হন।

গুরুতর আহত রুহুল আমিনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। আহত মজিবুর রহমানকে প্রথমে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় তিনি মারা যান।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মহিষের আক্রমণে আহত মজিবুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে।

তিনি জানান, এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ করা হয়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )