1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা সকাল থেকে রাত পর্যন্ত ৬ জেলায় সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত বিএনপি সরকারের তিন মাসে ধর্ষণের শিকার ১৩৭ জন, ৯১ জনই শিশু নাড়ির টানে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক-পিকআপে ফিরছে মানুষ একাধিক উপদেষ্টার প্রভাবে তিনবার পদত্যাগ করতে চেয়েছিলাম: তৌহিদ হোসেন আওয়ামী লীগের সভাপতি পদ ছাড়তে অস্বীকৃতি জানালেন শেখ হাসিনা টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের পরিচয় পাওয়া গেছে জাতিসংঘের নামে ‘মিথ্যা মৃত্যুর সংখ্যা’ প্রচার করে জুলাই নিয়ে বয়ান দাঁড় করানো হয়েছে: আরাফাত পাকিস্তানে সেনাবাহী ট্রেনে ভয়াবহ হামলায় নিহত ২৪ একটি টিকিটও বিক্রি হয়নি ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার

সকাল থেকে রাত পর্যন্ত ৬ জেলায় সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১৭ জন দেখেছেন

ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়ার মধ্যেই দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। সোমবার সকাল থেকে রাত পর্যন্ত টাঙ্গাইল, বগুড়া, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ ও গোপালগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও কয়েকজন।

সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটে টাঙ্গাইলে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীতে রডবোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হন। সোমবার ভোর চারটার দিকে সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই ট্রাকের ওপর চড়ে উত্তরবঙ্গের দিকে ঈদযাত্রায় যাচ্ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভাড়া বাঁচাতে যাত্রীরা মালবাহী ট্রাকে উঠেছিলেন। পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ট্রাকের ওপর থাকা যাত্রীরা রডের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়। আহত হন অন্তত ছয়জন। দুর্ঘটনার পর চালক ও তাঁর সহকারী পালিয়ে যান।

কালিহাতি ফায়ার সার্ভিসের ইনচার্জ আতাউর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযান চালায়। পরে মরদেহ উদ্ধার করা হয়।

গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান বলেন, মালবাহী ট্রাকে যাত্রী পরিবহন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেলা প্রশাসন নিহত প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদের ১৫ হাজার টাকা করে অনুদান দিয়েছে।

বগুড়ায় পৃথক দুই দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। কাহালু উপজেলার কাজীপাড়া এলাকায় বাস ও অটোরিকশার সংঘর্ষে জেসমিন খাতুন (৪৫) ও তাঁর মেয়ে তণু আক্তার (২০) মারা যান। আহত হন অটোরিকশাচালকসহ আরও একজন।

অন্যদিকে, শাজাহানপুরে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আনিছুর রহমান ও তাঁর চার বছরের মেয়ে পুষ্প নিহত হন। গুরুতর আহত হন আনিছুরের স্ত্রী আয়েশা বেগম। তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কিশোরগঞ্জের মিঠামইনে পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন মনির হোসেন (৩৫), তাঁর স্ত্রী মুন্নি আক্তার (৩০) ও ছেলে আয়ান (৬)। সোমবার সন্ধ্যায় ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের কাস্তল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন পিকআপভ্যানটি আটক করেন।

সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায় সিএনজি ও ভটভটির সংঘর্ষে সারা খাতুন (৮) নামে এক শিশু নিহত হয়। একই দিন মশিপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় আহম্মদ (৭) নামে আরেক শিশু মারা যায়। এ ছাড়া আরেকটি দুর্ঘটনায় আরও একজন নিহত হন বলে জানিয়েছে পুলিশ।

মানিকগঞ্জের সিংগাইরে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে কাউসার আহম্মেদ (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরাফাত (১৮) নামে আরেক আরোহী। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। সোমবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, একটি বাস ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পেছন থেকে একটি প্রাইভেটকার মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি খাদে পড়ে যায় এবং মাইক্রোবাস ও প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর প্রায় দেড় ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )