1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ জুলাইয়ের হত্যা মামলা অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

নির্যাতিত নেতাকর্মীদের পাশে থাকার আশ্বাস দিয়ে যুক্তরাজ্যে ফিরছেন মতিউর রহমান শাহীন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১০ মে, ২০২৬
  • ১২৪ জন দেখেছেন

যুক্তরাজ্য শেফিল্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমান শাহীন শাশুড়ির মৃত্যু সংবাদে দেশে এসে দাফন-কাফন ও জানাজায় অংশগ্রহণ করেন। দেশে অবস্থানকালে তিনি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নির্যাতিত ও কারাবরণকারী নেতাকর্মীদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

এ সময় তিনি বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলার সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সুমনা আক্তার লিলির কারাবরণ ও তার অবুঝ শিশু সন্তান অর্ক মজুমদারের বিষয়েও খোঁজ নেন। পাশাপাশি নিজ উপজেলা সিলেটের বালাগঞ্জে বিভিন্ন সময়ে কারাবরণকারী নেতাকর্মীদের সাথেও কথা বলেন।

৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে নির্যাতন ও নিপীড়নের শিকার নেতাকর্মীদের অভিজ্ঞতার কথা শুনে মতিউর রহমান শাহীন গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, আওয়ামী লীগের দুঃসময়ে যেসব নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, তাদের পাশে সবসময় থাকার চেষ্টা করবেন এবং আগামী দিনেও যেকোনো প্রয়োজনে সহযোগিতা করবেন।

তিনি আরও বলেন, “জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি আওয়ামী লীগের নির্যাতিত ও নিপীড়িত নেতাকর্মীদের পাশে থাকবো। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও ১৯৭১ সালের আদর্শের পক্ষে কাজ করে যাবো।”

নিজের রাজনৈতিক আদর্শের বিষয়ে তিনি উল্লেখ করেন, তার মরহুম পিতা ১৯৭৫ সালের কঠিন সময়েও আওয়ামী লীগের পক্ষে সক্রিয় ছিলেন এবং তিনিও বাবার আদর্শ অনুসরণ করেই রাজনীতির পথ চলছেন।

দেশবাসী ও দলের নেতাকর্মীদের কাছে দোয়া চেয়ে তিনি আবারও যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হচ্ছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )