1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, আইন পাসে এটা প্রতিষ্ঠিত সত্য হয়েছে: আইনমন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১৪১ জন দেখেছেন
মে দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপায়

মে দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপায়মে দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপায়পার্লামেন্টে আইন পাসের মধ্য দিয়ে ১৯৭১ সালে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, প্রতিষ্ঠিত সত্য হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপায় পৌর শ্রমিক দলের মে দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এ মন্তব্য করেন।

মো. আসাদুজ্জামান বলেন, ‘তাঁদের পূর্বসূরিরা মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেননি, সেইটা বলার নৈতিক জায়গা জামায়াতের আর নাই। কেন নাই, এই সংসদে আমরা একটি আইন পাস করেছি। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন আইন-২০২৬। সেই আইনের মধ্যে একটি সংজ্ঞা আছে। মুক্তিযুদ্ধের সংজ্ঞা নির্ধারণ করতে গিয়ে বলা হয়েছে, বাংলাদেশের ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এ দেশীয় দোসর, রাজাকার, আলবদর-আল শামস, তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী এবং নিজাম ইসলামী পার্টির বিরুদ্ধে বাংলাদেশকে স্বাধীন করার জন্য যুদ্ধে যাঁরা লিপ্ত হয়েছিলেন, তাঁরাই মুক্তিযোদ্ধা। তার মানে দাঁড়ায়, তৎকালীন জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিল, স্বাধীনতার বিরোধিতা করেছিল।’

মো. আসাদুজ্জামান আরও বলেন, ‘আমরা যখন বিলটি পার্লামেন্টে আনলাম, তখন জামায়াতে ইসলামী এ বিলের বিরোধিতা করেনি। তারা নীরব থেকে মৌন সম্মতি দিয়েছে, আর এনসিপি লিখিতভাবে এই বিলের পক্ষে সরকারের সঙ্গে অবস্থান নিয়েছিল। আমি পার্লামেন্টে বলেছি। স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন, “এরপর আর এই সাবজেক্ট নিয়ে আর কোনো কথা হবে না।” ১৯৭১ সালে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি প্রতিষ্ঠিত সত্য হয়ে গেছে আমাদের পার্লামেন্টে এই আইন পাসের মধ্য দিয়ে।’

অনুষ্ঠানে জেলা ও উপজেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )