1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
​”চলতি বছরেই দেশে ফিরব” — এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা

মাকে হত্যার অস্ত্র মামলায় ছেলের বিচার শুরু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৩১ মে, ২০২৩
  • ১৪৬ জন দেখেছেন

জাতীয় পার্টির নেতা ও পটিয়ার সাবেক পৌর মেয়র শামসুল আলম মাস্টারের ছেলে মাঈনুদ্দীন মো. মাইনুর বিরুদ্ধে অস্ত্র আইনে দায়ের হওয়া মামলায় বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। মা জেসমিন আক্তারকে হত্যায় ব্যবহার করা অস্ত্র মামলায় বুধবার বিচার শুরুর আদেশ দেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভুঞা।

জেলা পিপি শেখ ইফতেখার উদ্দিন সাইমুর চৌধুরী বলেন, গর্ভধারিণী মাকে গুলি করে হত্যার জন্য ব্যবহার করা অস্ত্র আইনে দায়ের হওয়া মামলাটির চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। এ সময় মাইনু আদালতে উপস্থিত ছিলেন। আগামী ২১ জুন মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২২ সালের ১৬ আগস্ট পটিয়ার সাবেক পৌর মেয়র শামসুল আলম মাস্টারের স্ত্রী জেসমিন আক্তারকে গুলি করে হত্যা করে ছেলে মাইনু। এ ঘটনায় ব্যবহার করা অস্ত্র উদ্ধারের পর মামলা দায়ের করে পুলিশ। ওই মামলায় মাইনুকে আসামি করা হয়। পরে মাইনুকে একমাত্র আসামি করে চার্জশিট প্রদান করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )